‘টাম টাম’ থেকে ‘নাটু নাটু’, বলিউডকে টেক্কা দিয়ে আইপিএলের উদ্বোধনী মঞ্চে শুধুই দক্ষিণী ঝড়

সামি সামি’, ‘ও অন্তভা’, 'টামটাম', 'নাটু নাটু' সব গানের জমিয়ে পারফরম্যান্স দিলেন রশ্মিকা ও তামান্না রা।

Share:

নিজস্ব প্রতিনিধি: যখন ক্রীড়া এবং অভিনয় মিলে যাবে তখন তো ধামাকা হবেই হবে। হ্যাঁ, আজ সন্ধ্যায় হয়ে গেল আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে এবার চমকের শেষ ছিল না। বলিউড নয়, দক্ষিণী তারকারা এবার আইপিএল-এর মঞ্চ মাতালেন। আসলে গতবছর ‘ব্রহ্মাস্ত্র’ ছাড়া আর কোনও বিগ বাজেটের ছবিই তেমন বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। এদিকে দক্ষিণী ছবিগুলি গোটা বিশ্বজুড়ে রাজত্ব করেছে। তেলুগু ছবি ‘আরআরআর’ এর হাত ধরে ভারতে অস্কার প্রবেশ করেছে। সুতরাং দক্ষিণী সিনেমার জয়জয়কার সর্বত্র।

এদিকে দক্ষিণী মহলের অভিনেত্রীরাও বলিউডে বেশ আসর জমিয়ে নিয়েছে। অভিনেত্রী তামান্না ভাটিয়া অনেক আগেই বলিউডে নিজের জায়গা বানিয়ে নিয়েছেন, অন্যদিকে রশ্মিকাও গতবছর থেকে বলিউডে তাঁর ছাপ ফেলতে শুরু করেছে। দিন কয়েক আগেই ঘোষিত হয়েছিল যে, এ বছরের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে স্টেজ পারফরম্যান্স করবেন রশ্মিকা ও তামান্না। কথা অনুযায়ী, সন্ধ্যে থেকেই আইপিএল-এর আসর জমে উঠল।

শুরু হল অরিজিৎ সিংহের গান দিয়ে।আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হল এই সিজনের আইপিএলের প্রথম খেলা। উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিংহ সুর ধরেছিলেন গুজরাতি গান দিয়ে। এরপর একের পর এক বলিউডের হিট গান গেয়ে আসর জমালেন তিনি। তবে ক্যাটরিনাদের পারফরম্যান্সের কথা থাকলেও অরিজিতের শেষ পারফরম্যান্সেই বলিউডের অস্তিত্ব শেষ হয়েছে। তার পর মঞ্চে এলেন তমন্না ভাটিয়া এবং রশ্মিকা মন্দানা। তাঁর দু’জনেই একের পর এক হিট দক্ষিণী গানের সঙ্গে পারফর্ম করলেন। ‘সামি সামি’, ‘ও অন্তভা’, ‘টামটাম’, ‘নাটু নাটু’ সব গানের জমিয়ে পারফরম্যান্স দিলেন রশ্মিকা ও তামান্না রা। বিনোদন ও ক্রীড়ার জমজমাটি মিশেল দর্শকদের আরও উত্তেজিত করে দিল। বোঝাই যাচ্ছে, সারা দেশেই দক্ষিণী তারকাদের কদর বাড়ছে। এবং বলিউডের কদর কমছে, সেটিও বোঝা গেল আইপিএলের উদ্বোধনী মঞ্চে। 

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা