IPL-2023-জেসন রয়কে নিল নাইটরা

Share:

নিজস্ব সংবাদদাতা: চোটের কারণে ছিটকে যাওয়া  শ্রেয়স আইয়ার-এর পরিবর্তে কাকে দলে নেওয়া হবে তা নিয়ে জল্পনা চলছিল। বুধবার নাইটদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল জেসন রয়কে তারা দলে নিলেন শ্রেয়স-এর পরিবর্তে। জেশনকে নাইটরা দলে নিল ১.৫ কোটি টাকার বিনিময়ে।

উল্লেখ্য, জাতীয় দলের হয়ে খেলার সময় শ্রেয়স চোট পান বাংলাদেশ সফরে। তারপর তাঁকে নিয়ে চলে দীর্ঘ টালবাহানা। চলতি আইপিএল-এর আসরে শ্রেয়সকে নাইটদের হয়ে খেলতে দেখা যাবে কি না তা নিয়েও ছিল সংশয়। অবশেষে পাকাপাকিভাবেই আইপিএল থেকে চোটের কারণে ছিটকে গেলেন তিনি। তার পরেই শ্রেয়সের জায়গায় জেশন রয়কে দলে নেওয়ার পাকাপাকি সিদ্ধান্ত নেওয়া হল।

জেশনের আগেও আইপিএল-এ খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৭, ২০১৮ এবং ২০২১ সালে  সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএল-এর আসরে খেলেছিলেন এই ব্রিটিশ ব্যাটার। সেবার মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পেরেছিলেন। এবং তাঁর রানসংখ্যা ছিল ১৫০ রান।

আরও জানতে পড়ুন:  পৃথ্বিশ-এর সমালোচনায় সেহওয়াগhttps://www.live.eimuhurte.com/others/ipl-2023-virendra-sepach/

বছর ৩২-এর এই ক্রিকেটারের ৬৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। তাঁর রানসংখ্যা হল ১, ৫২২। স্কোরিং রেট ১৩৭.৬১ এবং ৮টি অর্ধ্বশতরানও রয়েছে।

এরপরই জেসন রয় কবে দলের সঙ্গে যোগ দেবেন সেই বিষয়ে কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষ ঘোষণা করেন পরবর্তী ম্যাচের আগে আহমেদাবাদে দলের সঙ্গে যোগ দেবেন এই ব্রিটিশ ক্রিকেটার।

ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন জেসন যথেষ্ট গুরুত্বপূর্ণ ও অভিজ্ঞ একজন ক্রিকেটার এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তিনি জেট ল্যাগ কাটিয়ে কত শীঘ্র দলের সঙ্গে মানিয়ে নিতে পারেন এখন সেটাই দেখার।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের