এ কী অপূর্ব প্রেম! প্রেমিকাকে ফেরাতে দীর্ঘ ২১ ঘণ্টা বৃষ্টিতে হাঁটু গেড়ে থাকলেন প্রেমিক

যদিও তাতেও গলেনি প্রেমিকার মন।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রেমের জন্য মানুষ কী না করতে পারে! আর মনের মানুষটি ছেড়ে গেলে তাকে ফেরানোর জন্য মানুষ হয়ে ওঠে আরও আরও মরিয়া। মনেপ্রাণে চায় তাকে ফেরাতে। তা বলে এভাবে?

টানা ২১ ঘণ্টা বৃষ্টিতে (RAIN) হাঁটু গেড়ে বসে থাকলেন প্রেমিক! অন্তত তাতে যদি মন গলে প্রেমিকার। যদিও তাতেও গলেনি প্রেমিকার মন। হাতে গুচ্ছ গোলাপের তোড়া নিয়েই এত সবের পরে কেঁদে ফেললেন আশাহত প্রেমিক। ঘটনাটি চিনের।

সাউথ চায়না মর্নিং পোস্টের দেওয়া তথ্য অনুযায়ী, সিচুয়ান প্রদেশের দাজুর ভবনের বাইরে গোলাপের তোড়া ধরে হাঁটু গেড়ে বসেছিলেন। সেই সময় হচ্ছিল টানা বৃষ্টিপাত। শুধু তাই নয়, পড়েছিল ব্যাপক ঠাণ্ডা। সময়টা ২৮ মার্চ দুপুর ১টা থেকে পরের দিন সকাল ১০টা পর্যন্ত।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি ও ভিডিও। ওই ‘মনভাঙা’ যুবকের কাছে এসে জড়ো হয়েছিলেন অনেকে। আসেননি শুধু প্রেমিকা। সকলেই ওই যুবককে উঠে যেতে অনুরোধ করলেও যুবক ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিল প্রেমিকার ফিরে আসার। তবে আসেননি তিনি।

পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই যুবককে উঠে যেতে অনুরোধ করে। যুবকের উত্তর ছিল, হাঁটু গেড়ে বসা যদি অন্যায় না হয় তাহলে দয়া করে বসে থাকতে দিন। অবশেষে বহু অনুরোধের পরে ঘটনাস্থল ছেড়ে যায় আশাহত প্রেমিক।    

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা