IPL-2023-ওয়াংখেড়েতেই জয়ে ফিরবে মুম্বই: সূর্য

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কয়েক ঘণ্টা বাকি।তারপরই মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল-এ তাদের দ্বিতীয় ম্যাচটি খেলতে নামবে ধোনিদের বিপক্ষে। সেই ম্যাচের আগে মুম্বই দলটি নিয়ে আবেগঘন হয়ে পড়লেন দলের অন্যতম সদস্য সূর্য কুমার যাদব।

তিনি বলেন, শনিবারের ম্যাচ আইপিএল-এর অন্যতম একটা বড় ম্যাচ। এই ম্যাচ যে স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সেই ওয়াংখেড়ে স্টেডিয়াম জুড়ে মুম্বইবাসীর অনেক আবেগ এবং ভালোবাসা জড়িয়ে আছে।

২০১৮ সালে আমি আবার মুম্বই দলে যোগদান করি। মুম্বই দলটির পরিবেশ এমন যেন মনে হয় আমরা সকলেই একটি বাড়িতে পরিবারের সঙ্গে আছি। আমার মনে হয় একই অনুভূতি দলের সকলেরই হওয়া উচিত। সূর্যের মতে, অবশ্যই অনেক স্টেডিয়ামে খেললেও ওয়াংখেড়েতে খেলে যে আনন্দ পাওয়া যায় তা বিশ্বের অন্য কোনও স্টেডিয়ামে খেলে পাওয়া যায় বলে আমি মনে করি না।

আরও জানতে পড়ুন: গোকুলামকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ হুয়ান

 

বর্তমানে মুম্বই ইন্ডিয়ান্স দলে সূর্যই একমাত্র ক্রিকেটার যে কিশোর বয়স থেকেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে খেলেছেন। শুধু তাই নয়, যখন ওয়াংখেড়ে স্টেডিয়াম তৈরি হচ্ছিল তখন কিশোর সূর্য যে প্রায়ই এই জায়গায় আসতেন স্টেডিয়াম দেখতে সে কথাও জানাতে ভুললেন না মুম্বই দলের এই ক্রিকেটারটি। তারপর বিভিন্ন বয়স ভিত্তিক খেলাতেও খেলেছি এই স্টেডিয়ামে। সূর্য স্মরণ করিয়ে দেন আইপিএল-এ ২০১১-২০১৩ দুই বছর তিনি মুম্বই দলের হয়ে খেলার স্মৃতিগুলো। মাঝের কয়েক বছর অন্য দলে থাকলেও ২০১৮ সালে তিনি ফিরে আসেন মুম্বই দলে। এরজন্য সূর্য ধন্যবাদ জানান দলের কর্তাদের।

সূর্যের মতে, ওয়াংখেড়েতে শনিবার ম্যাচ দেখতে বিশাল সংখ্যক সমর্থক জড়ো হবেন। এবং তাঁদের সেই গগণভেদী চিৎকার মুম্বই দলকে ভালো খেলতে বাড়তি অক্সিজেন যোগাবে। কাজেই শনিবার তাঁর প্রিয় ওয়াংখেড়ে তাঁদের দলকে হতাশ করবে না বলেই ধারণা সূর্য কুমার যাদবের।

আজকের রাশিফল: অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখুন, আর্থিক সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা