১০৩ বছর বয়সে প্রয়াত নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত প্রসিকিউটর বেন ফেরেনজ

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত প্রসিকিউটর ছিলেন ফেরেনজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ২৭ বছর বয়সে ২২ জন নাৎসি অফিসারের (Nazi Officer) জন্য যুদ্ধাপরাধের (War Crime) শাস্তির ব্যবস্থা করেছিলেন। সেই বেন ফেরেনজ (Ben Ferencz) ১০৩ বছর বয়সে প্রয়াত হলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী নুরেমবার্গ ট্রায়ালের শেষ জীবিত প্রসিকিউটর ফেরেনজ। ৭ এপ্রিল সন্ধ্যায় আমেরিকার ফ্লোরিডায় বেন ফেরেনজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইউএস হলোকাস্ট মিউজিয়ামের তরফে এই খবর জানানো হয়েছে।

বেন ফেরেনজ এর ছেলে ডোনাল্ড ফেরেনজ শনিবার বলেন, শুক্রবার রাতে ফ্লোরিডায় ঘুমের মধ্যে না ফেরার দেশে চলে গিয়েছেন ফেরেনজ। ইউএস হলোকাস্ট মিউজিয়ামের (US Holocaust Museum) তরফে বলা হয়েছে, ‘গণহত্যা এবং সেই সংক্রান্ত অপরাধের শিকার হয়েছেন যারা তাদের জন্য ন্যায়বিচারের সন্ধানে থাকা একজন নেতাকে হারিয়েছে বিশ্ব।’

ফেরেনজ ১৯২০ সালে ট্রান্সিলভেনিয়ায় অর্থোডক্স ইহুদি পরিবারে জন্মগ্রহণ করেন। যখন তাঁর মাত্র ১০ মাস বয়স, তখন তাঁর পরিবার ইহুদি বিদ্বেষ থেকে বাঁচতে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যায়। ১৯৪৩ সালে হার্ভার্ড ল স্কুল থেকে স্নাতক কোর্স শেষ করেন। এরপর মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন তিনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেন তিনি। সার্জেন্ট পদে উন্নীত হন এবং পরে নাৎসি যুদ্ধাপরাধের তদন্ত ও প্রমাণ সংগ্রহের দায়িত্বপ্রাপ্ত একটি দলে যোগ দেন। সেই সময় একাধিক ক্যাম্প পরিদর্শন করেন। ডায়রিয়া, টাইফয়েড, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন এমন মানুষের কঙ্কালের স্তূপ পড়েছিল বলে জানিয়েছিলেন বেন ফেরেনজ। একবার ফেরেনজ বলেছিলেন, যুদ্ধাপরাধের তদন্তে নেমে যে অভিজ্ঞতা হয়েছিল, তার ধাক্কা পুরোপুরি তাঁকে বিপর্যস্ত করে ফেলেছিল।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা