হিজাব পরেননি, এমন নারীদের শনাক্ত করতে ক্যামেরা বসছে ইরানে

বিভিন্ন জনসমাগমস্থলে বসছে এই সব বিশেষ ক্যামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশ জুড়ে ক্যামেরা বসানো হচ্ছে। উদ্দেশ্য, কোন নারীরা হিজাব পরছেন না তা দেখা। মানে ‘বাধ্যতামূলক হিজাব’ সিদ্ধান্তে অনড় রাষ্ট্র। ক্যামেরা বসানোর সিদ্ধান্তের মধ্য দিয়েই ইরান (IRAN) বুঝিয়ে দিল, হিজাব ইস্যুতে আরও কড়া হচ্ছে দেশ।

জানা গিয়েছে, বিভিন্ন জনসমাগমস্থলে বসছে এই সব বিশেষ ক্যামেরা। যারা হিজাব পরবেন না তাঁদের চিহ্নিত করে কড়া শাস্তি দেওয়া হবে। তার আগে পুলিশের পক্ষ থেকে পাঠানো হবে সতর্ক বার্তা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হিজাব বিরোধী আন্দোলন ঠেকাতে এবং দেশের ভাবমূর্তি ও নারীদের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ইরানে হিজাব বাধ্যতামূলক। নারীদের পরতে হয় দীর্ঘ ও ঢিলেঢালা পোশাক। না হলেই করা হয় তিরস্কার, জরিমানা এবং গ্রেফতার।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ব্যক্তিগত বা যৌথভাবে হিজাব বিরোধী কোনও কার্যক্রম কেউ বা কারা করলে তা বরদাস্ত করা হবে না। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে নীতি পুলিশের হেফাজতে থাকাকালীন মাশা আমিনি নামে এক তরুণীর মৃত্যু হয়। হিজাব না পরার জন্য তিনি জেলে ছিলেন। তারপর থেকেই ইরানে হিজাব বিরোধী আন্দোলন ব্যাপক ভাবে ছড়িয়ে পড়ে। তারপরে সম্প্রতি এক দোকানে আসা দুই নারী হিজাব পরেননি বলে ওই দোকানে এক ব্যক্তি তাঁদের মাথায় দই ছুঁড়ে মেরেছিলেন। তা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। দুই নারী ও ওই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই দোকানের মালিককে নোটিশ পাঠানো হয়েছিল। জানা গিয়েছে, হিজাব সহ সমস্ত সামাজিক নিয়ম যেন মেনে চলা হয় তা দেখতে বলে দোকানদারদের নোটিশ পাঠিয়েছিল পুলিশ। 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা