নায়কোচিত ব্যাটিং শিখরের, হায়দরাবাদকে ১৪৪ রানের লক্ষ্য দিল পঞ্জাব

একা কুম্ভ হয়ে লড়াই করে ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত থাকলেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: সেনাপতির কী দায়িত্ব তা বুঝিয়ে দিলেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। দলের সতীর্থরা যখন একে-একে সাজঘর থেকে এসেছেন আর ফিরেছেন, তখন হায়দরাবাদের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে অধিনায়কোচিত লড়াই চালালেন। আর তাঁর সেই লড়াইয়ের ফলেই হায়দরাবাদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে নয় উইকেটে ১৪৩ রান তুলল পঞ্জাব কিংস। শেষ পর্যন্ত ৬৬ বলে ৯৯ রানে অপরাজিত রইলেন শিখর।

হায়দরাবাদের রাজীব গান্ধি স্টেডিয়ামে রবিবার টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন সানরাইজার্স অধিনায়ক আইডেন মার্করাম। ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পঞ্জাব। প্রথম বলেই প্রভসিমরান সিংকে শূন্য রানে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। দ্বিতীয় ওভারে মাত্র এক রানে সাজঘরে ফেরেন ম্যাট শর্ট। সুবিধা করতে পারেননি চার নম্বরে নামা জিতেশ শর্মাও। ম্যাক্রো জেনসনের বলে চার করেন ফেরেন তিনি। ২২ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় পঞ্জাব। সাম কুরানকে সঙ্গে নিয়ে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা চালান অধিনায়ক শিখর ধাওয়ান। চতুর্থ উইকেটে জুটি বেঁধে দু’জনে ৪১ রান তোলেন। কুরানকে (২২ রান) ফিরিয়ে জুটি ভেঙ্গে দলকে ব্রেক থ্রু এনে দেন ময়াঙ্ক মারকান্ডে।

তার পরেই কার্যত তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে পঞ্জাবের ব্যাটিং লাইন আপ। একে একে ফিরে যান সিকান্দার রাজা (৫), শাহরুখ খান (৪), হরপ্রীত ব্রার (১), রাহুল চাহার (০) ও নাথান এলিস (০)। ৮৮ রানের মধ্যেই নয় উইকেট খোয়ায় প্রীতি জিন্টার দল। কিন্তু একা কুম্ভ হয়ে লড়াই চালানো পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান দলকে একশো রানের গণ্ডি পার করিয়ে দেন। একাই হায়দরাবাদের বোলারদের বিষাক্ত বোলিং সামাল দেন। শেষ পর্যন্ত শেষ উইকেটে মোহিত রাঠিকে সঙ্গী করে এক শ্বাসরুদ্ধকর লড়াই চালান। চার আর ছয়ের ফুলঝুড়ি ছোটান। শঅএষ পর্যন্ত ২০ ওভারে ১৪৩ রানে পৌঁছে যায় পঞ্জাব। ৬৬ বলে ৯৯ রান করে অপরাজিত থাকেন শিখর। হায়দরাবাদের জয়ে ময়াঙ্ক মার্কান্ডে ১৫ রানে চার উইকেট নিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা