আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাহুলের চওড়া ব্যাটে পঞ্জাবকে আট উইকেটে হারিয়ে দিল হায়দরাবাদ

নিজস্ব প্রতিনিধি, হায়দরাবাদ: পঞ্জাবের বিজয়রথ থামাল হায়দরাবাদ। রবিবার রাতে ঘরের মাঠে শিখর ধাওয়ানদের আট উইকেটে হারিয়ে চলতি আইপিএলে প্রথম জয় পেল আইডেন মার্করামের দল। জয়ের কারিগর দু’জন। প্রথম জন ময়াঙ্ক মার্কান্ডে। বল হাতে যিনি পঞ্জাবের ব্যাটিং মেরুদণ্ড গুঁড়িয়ে দিয়েছিলেন। আর দ্বিতীয়জন রাহুল ত্রিপাঠী। যিনি দ্বিতীয়ার্ধে ব্যাট হাতে শাসন করলেন।

এদিন রাজীব গান্ধি স্টেডিয়ামে ব্যাটিং বিপর্যয় সামাল দিয়ে অধিনায়ক শিখর ধাওয়ানের অনবদ্য অপরাজিত ৯৯ রানের দৌলতে ১৪৩ রান তোলে পঞ্জাব। জয়ের জন্য ১৪৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে দেখেশুনে খেলতে থাকেন হায়দরাবাদের দুই ওপেনার হ্যারি ব্রুক ও ময়াঙ্ক আগরওয়াল। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে ব্রুককে (১৪ বলে ১৩) সাজঘরে ফিরিয়ে দেন আরশদীপ সিং। এর পরে ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন রাহুল ত্রিপাঠী। নবম ওভারে বল করতে এসে ময়াঙ্ককে (২০ বলে ২১) আউট করেন রাহুল চাহার।

কিন্তু এর পরেই পঞ্জাবের বোলারদের নির্দয়ভাবে আক্রমণ শুরু করেন রাহুল ত্রিপাঠী ও হায়দরাবাদ অধিনায়ক আইডেন মার্করাম। আগের দুই ম্যাচে হারার পরে ঘরের মাঠে এদিন হারলে যে আর রক্ষে থাকবে না, তা ভালোই বুঝতে পেরেছিলেন দু’জনে। তাই চার আর ছক্কার ফুলঝুড়ি ছোটাতে শুরু করে। নির্মমভাবে মার খেয়ে দিশাহীন হয়ে পরেন পঞ্জাবের বোলাররা। জুটি বেঁধে মাত্র ৭০ বলে ১০০ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেন রাহুল ও মার্করাম। ১০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন রাহুল। আর হায়দরাবাদ অধিনায়ক ২১ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন। ১৭ বল বাকি থাকতে জয় পাওয়ায় নেট রান রেটেও কিছুটা উন্নতি করেছে হায়দরাবাদ।

Published by:

Share Link:

More Releted News:

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের প্রত্যাবর্তনে সত্যিই কি খুশি? ভাইরাল ইশানের মন্তব্য

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ