‘ভিড়ের মাঝে অশালীন স্পর্শ, বিরক্ত বোধ হলেও কাউকে কিছু বলতে পারিনি’: শেফালি শাহ

তাঁর কাছে এটি 'বাঁকা' বলে মনে হলেও, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এটি কখনই কারও সঙ্গে শেয়ার করবেন না তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত সক্রিয় থাকেন বলিউড সেলিব্রিটিরা। সেখান থেকে মাঝে মধ্যেই নানা রকম বিস্ফোরক তথ্য বেরিয়ে আসে প্রকাশ্যে। সম্প্রতি অভিনেত্রী শেফালি শাহ ভিড়ের মধ্যে তাঁকে অনুপযুক্তভাবে স্থানে এক ব্যক্তির স্পর্শ করার মতো মারাত্মক তথ্য সামনে আনলেন শেফালি। অভিনেত্রীকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল, অভিনেতা আয়ুষ্মান খুরানার ‘ডক্টর জি’-তে। সম্প্রতি একটি পডকাস্টের পর্বে যোগ দিয়েছিলেন শেফালি। যেখানে তিনি মীরা নায়ারের ‘মনসুন ওয়েডিং’-এ তাঁর যুগান্তকারী অভিনয় সম্পর্কে কথা বলেছেন।

যে ছবিতে, তিনি রিয়া বর্মার ভূমিকায় অভিনয় করেছিলেন। যিনি শৈশবে যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন। ছবিতে আরও অভিনয় করেন, নাসিরুদ্দিন শাহ, লিলেট দুবে, বসুন্ধরা দাস, বিজয় রাজ, রজত কাপুর, রণদীপ হুদা এবং সোনি রাজদান। শোতে এসেই একটি পুরোনো ঘটনা প্রকাশ্যে আনলেন অভিনেত্রী। জানালেন, তাঁকে একবার ভিড়ের মধ্যে অনুপযুক্তভাবে জায়গায় স্পর্শ করা হয়েছিল। তাঁর কাছে এটি ‘বাঁকা’ বলে মনে হলেও, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে, এটি কখনই কারও সঙ্গে শেয়ার করবেন না তিনি। কারণ এই ঘটনায় তিনি লজ্জিত ছিলেন। 

ANI পডকাস্টে স্মিতা প্রকাশকে শেফালি বলেন, “যেমন আমি আগেই বলেছি, সবাই খারাপ সময়ের মধ্যে গিয়েছে। আমার মনে আছে একটি ভিড়ের বাজারে আমার হাঁটা পথে একজন অনুপযুক্তভাবে স্পর্শ করেছিল, তখন আমার বাজে বোধ হয়েছিল। কখনই এই কাউকে কিছু বলব না ভেবেছিলাম, কারণ এটি কেবল… লজ্জাজনক।”

‘মনসুন ওয়েডিং’ ২০০১ সালে কান চলচ্চিত্র উৎসবের ডু ফিল্ম বিভাগে প্রিমিয়ার হয়েছিল। এটি গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিল এবং ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন পুরস্কার লাভ করেছিল। শেফালি, রঙ্গীলা, সত্য, মনসুন ওয়েডিং, ওয়াক্ত, গাঁধী, মাই ফাদার, এবং দিল ধড়কনে দো সহ বেশ কয়েকটি হিট চলচ্চিত্রের অংশ ছিলেন।  

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ