করোনার পরে দক্ষিণ আফ্রিকায় বিয়ের ‘মহা আসর’, ৮০০ দম্পতির পথচলা…

তবে এদিন মনে হয় সবচেয়ে উৎসাহী ছিলেন এক সরকারি মহিলা আধিকারিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: অতিমারি কাটিয়ে ওঠার পরে এই প্রথম এত বড় বিয়ের (MARRIAGE) আসর বসল দক্ষিণ আফ্রিকায়। ইস্টার সান ডে উপলক্ষ্যে এই বিয়ের উৎসবের আয়োজন করা হয়েছিল। ইন্টারন্যাশনাল পেন্টিকস্ট হলিনেস চার্চের উদ্যোগে ওই দিন ছিল আড়ম্বরপূর্ণ। তবে নিরাপত্তা ছিল অত্যন্ত কড়া। কিন্তু কেন?

গণবিবাহ মানে বড়জোড় একশো-দুশো যুগল থাকে। অন্তত এতদিন এমনটাই জানতেন তো? আজ্ঞে না, এখানে যুগল ছিল আটশো! মানে, ষোলোশো জন ‘সোলো’ থেকে হলেন ‘যুগল’। জানা গিয়েছে, ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল পেন্টিকস্ট হলিনেস চার্চ। সেখানেই প্রতি বছর তিনবার এমন গণবিবাহের আয়োজন করা হয়। বিয়ে দেওয়া হয়ে থাকে ইস্টার সান ডে, সেপ্টেম্বর এবং ডিসেম্বরে।

তবে এদিন মনে হয় সবচেয়ে উৎসাহী ছিলেন এক সরকারি মহিলা আধিকারিক। তাঁর নাম লেবোগিলে মামাতেলা (৩৮)। বিয়ে করেই তিনি আনন্দিত হয়ে বলেন, তাঁর স্বামী নাম রোতো মাহলুকু (৪০)। বলেন, তিনি বিয়ের আগেই মা হয়েছেন। আরও আনন্দিত স্বরে বলেন, তিনি দ্বিতীয় স্ত্রী। ১৬ বছর আগে এই চার্চেই তাঁর স্বামী বিয়ে করেছিলেন প্রথম স্ত্রী দিতোপা মাহলুকুকে (৩৭)। আর প্রথম স্ত্রীর প্রতিক্রিয়া? তিনি বলছেন, ‘ঈশ্বর এই জন্যই আমাদের সৃষ্টি করেন’। প্রথম স্ত্রীর বিশ্বাস, তাঁর স্বামী দ্বিতীয় বিয়ে করে ঈশ্বরের ইচ্ছে পূরণ করেছেন।

তবে এত বড় করে এতজনের বিয়ের আয়োজন সত্যিই কি হয় প্রতিবার? উত্তরটা, না। তবে কেন হলো এবারে? কারণটা শুনলে অবাক হবেন। এই গির্জা’র নেতৃত্ব নিয়ে ক্ষোভ দীর্ঘদিনের। তা ‘ধামাচাপা’ দিতেই এই মহা সমারোহ।

উত্তরাধিকারের লড়াই:

এই চার্চের ‘নেতা’ ছিলেন গ্লেটন মোডিজ। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন গত ২০১৬ সালে। কে হবে নেতা-তা নিয়েই দ্বন্দ্ব জারি ৩ ভাইয়ের মধ্যে।

কেন কড়া নিরাপত্তা?

২০২০ সালে এই গির্জায় জমায়েতের সময় সেখানে গুলি চলেছিল। প্রাণ গিয়েছিল ৫ জনের। অভিযুক্ত ৪২ জন। দীর্ঘ শুনানি চলার পরে গত ২০২২ সালে মামলাটি আদালতে খারিজ হয়ে যায় আদালতে।

কেমন ছিল নিরাপত্তা?

জানা গিয়েছে, সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন ছিল উৎসবস্থলে। ছিল মেটাল ডিটেক্টর।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা