IPL-2023-নাইটদের অনুশীলনে নামলেন লিটন

Share:

নিজস্ব প্রতিনিধি: কেকেআর শিবিরে যোগ দিয়েই মঙ্গলবার অনুশীলনে নেমে পড়লেন বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস। আগামী ১৪ তারিখ নাইটদের পরবর্তী ম্যাচ। প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

উল্লেখ্য, বিগত বেশ কয়েকদিন ধরে বাংলাদেশের দুই তারকা লিটন দাস ও শাকিব আল হাসানকে নিয়ে দীর্ঘ টানাপোড়েন চলছিল নাইট এবং বিসিবি-র মধ্যে। কেননা যেহেতু আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলা ছিল, তাই প্রথমে শাকিব ও লিটনকে আইপিএল খেলার জন্য ছাড়তে রাজি বিসিবি।

মীরপুরে সেই টেস্ট শেষ হওয়ার পরই লিটনকে আইপিএল খেলার জন্য শর্ত সাপেক্ষে ছাড়তে রাজি হয় বিসিবি। কেননা আইপিএল চলার মাঝেই আবার তাঁকে ইংল্যান্ড উড়ে যেতে হবে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলার জন্য। তবুও তারই মাঝে হাতে থাকা কয়েকটা দিন আইপিএল-এর আসরে নাইটদের হয়ে খেলবেন তিনি।

আরও জানতে পড়ুন:  উপযুক্ত পার্টনারশিপের অভাবেই হারছে মুম্বই, মত গাভাসকরেরhttps://www.live.eimuhurte.com/ipl-2023/ipl-2023-gavaskar-opinion/

এদিকে চলতি আইপিএল-এ লিটনকে দলে পেয়ে স্বভাবতই খুশি নাইট কর্তৃপক্ষ। কেননা পর পর দুটি ম্যাচ জিতে তাঁদের আত্মবিশ্বাসও তুঙ্গে রয়েছে। শাকিব ও শ্রেয়স না থাকাতে ব্যাটিং লাইন আপে যে ঘাটতি ছিল এবার তা অনেকটাই মিটে গিয়েছে, কেননা দলে যোগ দিয়েছেন লিটন ও জেসন রয়।

জেসও লিটন নাইটদের শিবিরে যোগ দেওয়ার ফলে তাঁদের যে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের। সানরাইজার্স আগের ম্যাচে পাঞ্জাবকে হারিয়েছে নিজেদের ঘরের মাঠে। হারানো আত্মবিশ্বাস কিছুটা হলেও ফিরে পেয়েছে মার্করামের দল।

এখন দেখার আগামী ১৪ তারিখ নাইটদের হয়ে হায়দরাবাদের বিপক্ষে জেসন ও লিটন কি রকম পারফরম্যান্স করে তার দিকেই তাকিয়ে রয়েছে গোটা নাইট সাপোর্টাররা।

সৌজন্যে: কেকেআর

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা