Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023-ধোনির হাঁটুর চোটের চিকিৎসা চললেও দু সপ্তাহ বাইরে মাঘেলা

Share:

নিজস্ব প্রতিনিধি:  গত রাজস্থান ম্যাচে হাঁটুতে চোট লাগে চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। সেই চোটের জায়গায় ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে এবং একই সঙ্গে আর এক চোট পাওয়া ক্রিকেটার মাঘেলা জয়বর্ধনকে কমপক্ষে দু সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে জানালেন চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং।

গত বুধবার চিপকের মাঠে রাজস্থানের বিপক্ষে চেন্নাই দল মাঘেলার অভাব প্রতিটি মুহূর্তেই আমরা অনুভব করেছি। এবং আগামী ম্যাচগুলোতে ওঁকে না পাওয়াটা দলের পক্ষে অনেকটাই ক্ষতি।

ধোনির চোটের প্রসঙ্গে চেন্নাই কোচ বলেন, ধোনির হাঁটুর চোটের চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে। ও একজন প্রফেশনাল ক্রিকেটার। কাজেই ধোনি জানে কিভাবে নিজেকে ফিট রাখতে হয়। টুর্নামেন্ট শুরু হওয়ার একমাস আগেই ও দলের সঙ্গে যোগ দিয়েছিল নিজেকে ফিট রাখার জন্য। এবং তার আগেও রাঁচিতে প্রি-সিজন ট্রেনিং ও সেরে এসেছিল।

আরও জানতে পড়ুন: আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন মাহি

ফ্লেমিং আরও বলেন, আমি আশাবাদী ধোনি শীঘ্রই ওর চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। ধোনি জানেন কিভাবে চোট সারিয়ে একজন ক্রিকেটারকে ফিরে আসতে হয়। ও দলের সঙ্গে থাকা মানেই আমার দলের আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায় সেই বিষয়ে কোনও সন্দেহ নেই। আমি এই ব্যাপারে ধোনির সঙ্গে আমার কথাও হয়েছে। তবে মাঘেলার চোট যে তাঁকে বেশ চিন্তায় রেখেছে তাও জানাতে ভুললেন না সিএসকে-র কোচ।

চলতি আইপিএল-এ চোট আঘাত চেন্নাই দলটাকে খুব একটা স্বস্তি দিচ্ছে না। ধোনি, মাঘেলার পাশাপাশি চোটের জন্য চেন্নাই দলে পাচ্ছে না ব্রিটিশ ক্রিকেটার বেন স্টোকসকে। যাঁকে আইপিএল-এর নিলামে ১৬. ২৫ কোটি টাকা ব্যয় করে নেওয়া হয়েছিল। স্টোকসের গোড়ালির চোট যথেষ্ট ভোগাচ্ছে বলেই সূত্রের খবর। এছাড়া চোটের তালিকায় রয়েছেন পেসার দীপক চাহারও। তিনি হার্মস্ট্রিংয়ে চোট পান মুম্বই ম্যাচে।

চেন্নাই কোচের মতে, আমি আশা করব খুব শীঘ্রই চোট পাওয়া ক্রিকেটাররা সুস্থ হয়ে দলের সঙ্গে যোগ দেবেন। কে আছে কে নেই এগুলো এখন ভেবে লাভ নেই। যাঁরা আছে তাঁদের নিয়েই বাকি ম্যাচগুলিতে আমরা লড়াই করবো।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত