‘সবরকম সাপোর্ট দেব, কিন্তু টাকা দিয়ে ছেলেকে লঞ্চ করব না’, মিশুকের ডেবিউ প্রসঙ্গে বুম্বাদা

এই মুহূর্তে তামিলনাড়ুর কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুলে পড়াশোনা করছে তৃষাণজিৎ। অভিনয়ের চেয়ে ফুটবলই ঝোঁক বেশি তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অভিনয় তাঁর রক্তে। অভিনেতা বাবা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের দেখানো পথেই অভিনয়কে নেশা ও পেশা হিসাবে বেছেছেন তিনি। প্রায় ৪ যুগ ধরে টলিউডে রাজ করছেন বুম্বাদা। আজ টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পিতা বলে যায় তাঁকে। সম্প্রতি রিলিজ করেছে তাঁর বলিউড ওয়েবসিরিজ ‘জুবিলি’। সেখানে তাঁর অভিনয় এখন লোক মুখে মুখে ফিরছে।

হিন্দি হোক বা বাংলা সব ভাষাতেই তাঁর অভিনয়ের দাপট অক্ষুণ্ণ। তবে তাঁর ছেলে মিশুক ওরফে তৃষাণজিতের কী খবর? সেও কি বাবা এবং ঠাকুরদাদার দেখানো পথে হাঁটবে, অভিনয়ই পেশা হবে তাঁর? টলিউডে এই নিয়ে বেশ কয়েকমাস ধরেই কানাঘুষো চলছে। এদিকে সপ্তাহ দু’য়েক আগেই ছেলের কলেজের একটি নাটকের পোস্টার শেয়ার করে নিয়েছিলেন গর্বিত বাবা। এবার তিনি সরাসরি মুখ খুললেন ছেলের রুপোলি সফর শুরুর বিষয়ে। সম্প্রতি এক সাংবাদিক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ছেলের বড় পর্দায় অভিষেক নিয়ে এখনই কিছু ভাবছেন না তিনি। অন্তত বছর দুয়েক পর চিন্তাভাবনা শুরু করবেন। মাত্র ১৮ বছর মিশুকের। তাই এখনই ছেলের অনস্ক্রিন ডেবিউ নিয়ে মাথা ঘামাতে চিন না তিনি।

তবে ছেলেকে তিনি পরিষ্কার বলে রেখেছেন, ‘তোমাকে সবরকম সাপোর্ট দেব। এ দেশের সিনেমা জগতের যে কোনও লোক আমাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। তার পুরো সুবিধা আমার ছেলের জন্য নেব। তোমাকে সেরা ট্রেনিং দেব কিন্তু একটা কাজ আমি করব না’।আসলে টাকা দিয়ে ছেলেকে কখনই লঞ্চ করবেন না অভিনেতা। মিশুককে নিজেকে প্রমাণ করেই প্রতিষ্ঠিত হতে হবে। এই মুহূর্তে তামিলনাড়ুর কোদাইকানাল ইন্টারন্যাশন্যাল স্কুলে পড়াশোনা করছে তৃষাণজিৎ। অভিনয়ের চেয়ে ফুটবলই ঝোঁক বেশি তাঁর। এদিকে বাবা নয়, শাহরুখ খানের অভিনয়ের অন্ধ ভক্ত মিশুক। শাহরুখ খানের মেয়ে সুহানা খান কিছুদিন আগেই বিখ্যাত বিউটি ব্র্যান্ড ‘Maybelline’-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিজের যাত্রা শুরু করলেন। স্টারকিড হওয়ার জন্যে এমন সুবিধা, এই নিয়েও নানারকম মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় খেলা করছে। 

 

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না