স্মার্টফোনের বাজারে রেকর্ড! ১২,০০০mAh ব্যাটারিসহ আসছে Oppo A7

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোন বাজারে ব্যাটারি প্রযুক্তিতে নতুন মাইলফলক গড়তে চলেছে চিনা প্রযুক্তি সংস্থা Oppo। সম্প্রতি চিনের একাধিক সার্টিফিকেশন ওয়েবসাইটে ‘PNC110’ মডেল নম্বরের একটি নতুন স্মার্টফোনের দেখা মিলেছে। এই ফোনটি আগামী মাসে চীনের বাজারে ‘অপ্পো এ৭ আল্ট্রা’ নামে লঞ্চ হতে পারে। এতে থাকছে বিশাল ১২,০০০ এমএএইচ (12,000mAh)  ব্যাটারি।

কবে মিলবে এই ফোন?

আগামী ডিসেম্বর মাসেই চিনে লঞ্চ হবে অপ্পো এ৭ আল্ট্রা। এটি অপ্পোর এ৭ সিরিজের তৃতীয় মডেল হিসেবে বাজারে আসবে, যেখানে ইতিমধ্যেই ‘অপ্পো এ৭ প্রো’ এবং ‘অপ্পো এ৭ প্রো ম্যাক্স’ রয়েছে। লঞ্চ হওয়ার পর এটিই হতে চলেছে অপ্পোর সবচেয়ে বড় ব্যাটারিযুক্ত স্মার্টফোন, যা ১০,০০০ এমএএইচ ব্যাটারির এ৭ প্রো ম্যাক্স মডেলটিকেও ছাপিয়ে যাবে। তবে ভারতের বাজারে ফোনটি কবে নাগাদ আসবে, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

ডিজাইন ও ফিচার:

অপ্পো এ৭ আল্ট্রা ফোনটিতে ফ্ল্যাট ব্যাক প্যানেল এবং ফ্ল্যাট ডিসপ্লে থাকবে। ফোনটির পেছনে বাঁ দিকে অনুভূমিকভাবে সাজানো আয়তাকার ক্যামেরা মডিউল থাকতে পারে, যেখানে তিনটি ক্যামেরা কাটআউট ও ডান দিকে একটি এলইডি ফ্ল্যাশ এবং’AI Camera’ ব্র্যান্ডিং দেখা গেছে।ফোনটির ডান পাশে ভলিউম বাটনের নিচে পাওয়ার বাটন এবং নিচের অংশে ইউএসবি টাইপ-সি (USB Type-C) পোর্ট দেওয়া হতে পারে।এই ফোনটির রেটেড ব্যাটারি ক্যাপাসিটি ১১,৬৪০ এমএএইচ বলে উল্লেখ করা হয়েছিল, যা কোম্পানি ১২,০০০ এমএএইচ ব্যাটারি হিসেবে বাজারজাত করবে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে লঞ্চ হওয়া ‘অপ্পো এ৭ প্রো ম্যাক্স’ ফোনটিতে ছিল ১০,০০০ এমএএইচ ব্যাটারি, ৮০ ওয়াট ফাস্ট চার্জিং, স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭৮-ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে।যদিও অপ্পোর পক্ষ থেকে এখনো এই নতুন ফোনটির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে লঞ্চের দিন এগিয়ে আসার সাথে সাথে এর অন্যান্য স্পেসিফিকেশনও প্রকাশ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

কাজ শেষে বাড়ি ফিরে প্রতিবেশীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় স্ত্রীকে দেখলেন স্বামী! তারপর যা ঘটল…

মহিলার উপর দিয়ে চলে গেল ট্রেনের তিনটি কামরা, ঘটল অলৌকিক ঘটনা! ভাইরাল ভিডিও

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা

পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে ধাক্কা পুণ্যার্থীদের বাসের

বাড়ি ফেরার পথে ছিনতাইবাজদের হামলায় রক্তাক্ত যুবতী, শোরগোল এলাকায়

বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কবে নামবে পারদ?

বিসর্জনের সময় বিপত্তি! আগুনে পুড়ল কালীপ্রতিমা, অমাবস্যায় হবে ‘ক্ষমাপার্থনা পুজো’

বিশ্বজুড়ে বিপর্যস্ত মাইক্রোসফটের পরিষেবা, Outlook-সহ একাধিক অ্যাপে সমস্যা

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ