চির ঘুমের দেশে খুনি থেকে অপরাধ বিষয়ক লেখিকা হয়ে ওঠা অ্যানি পেরি

বুধবার লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন ৮৪ বছর বয়সী লেখিকা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: মাত্র ১৫ বছর বয়সেই নিজের বন্ধুর মাকে খুন করার অপরাধে জেল খাটতে হয়েছিল তাঁকে। পরে তিনিই হয়ে উঠেছিলেন অপরাধ বিষয়ক লেখিকা। দীর্ঘ কয়েক মাস অসুস্থতার পরে লস অ্যাঞ্জেলসের এক হাসপাতালে চিকি‍ৎসাধীন অবস্থায় চির ঘুমের দেশে পাড়ি দিলেন অ্যানি পেরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত বছরের ডিসেম্বের হৃদরোগে আক্রান্ত হয়ে লস অ্যাঞ্জহেলসের হাসপাতালে ভর্তি হয়েছিলেন অপরাধ বিষয়ক লেখিকা অ্যানি পেরি। গত কয়েক মাস ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। অবশেষে চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে বুধবার মৃত্যুর দেশে পাড়ি জমান।

১৫ বছর বয়সে নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে বন্ধু পলিন পার্কারের সঙ্গে হাত মিলিয়ে অ্যানি পেরি খুন করেছিলেন অনরাহ পার্কারকে। যিনি ঘটনাক্রে ছিলেন পলিনের জন্মদাত্রী। দুই বন্ধু ইট দিয়ে থেঁতলে খুন করেন অনরাহকে। ১৯৫৪ সালে ওই হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার সময়ে মাত্র ১৫ বছর বয়স ছিল অ্যানির। বয়স কম হওয়ায় অ্যানি ও মাতৃঘাতী পলিনকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেননি বিচারক। দুজনকেই জেলে পাঠানো হয়। জেল থেকে বের হওয়ার পরে লেখালেখির জগতে পা রাখেন অ্যানি। বিখ্যাত অপরাধ বিষয়ক লেখক হিসেবে পাঠকক মহকলে স্বীকৃতিও পান। তাঁর জীবনী নিয়েই ১৯৯৪ সালে ‘হেভেনলি ক্রিয়েচারস’ তৈরি করেন পরিচালক পিটার জ্যাকসন। ছবিটিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন কেট উইন্সলেট।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা