চলে গেলেন মিনি স্কার্ট, হট প্যান্টের ডিজাইনার ডেম মেরি কোয়েন্ট

বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব লন্ডনের সারিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: ফ্যাশন দুনিয়ায় বিপ্লব এনেছিলেন তিনি। তাঁর মস্তিস্কপ্রসূত ‘মিনি স্কার্ট’ ঝড় তুলেছিল ফ্যাশন দুনিয়ায়। তরুণ ও কিশোরীদের আধুনিকা হওয়ার প্রতীক হয়ে উঠেছিল। বিংশ শতাব্দীর অন্যতম ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁকে নাম লেখা রয়েছে স্বর্ণাক্ষরে। সেই বিখ্যাত ফ্যাশান ডিজাইনার ডেম মেরি কোয়েন্ট আর নেই। বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব লন্ডনের সারিতে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ইন্ডিপেন্ডেন্ট’ জানিয়েছে, ‘১৯৩০ সালের ফেব্রুয়ারি মাসে দক্ষিণ-পূর্ব লন্ডনের ব্ল্যাকহিথে জন্মগ্রহণ করেন  ডেম মেরি কোয়েন্ট। তাঁর বাবা ও মা দুজনেই দক্ষিণ ওয়েলস থেকে লন্ডনে আস্তানা গেড়েছিলেন। ছোটবেলাতেই পোশাকের ওপরে বিশেষ আকর্ষণ ছিল মেরির। লেখাপড়া শেষ হওয়ার পরেই পোশাক শিল্পের সঙ্গে জড়িয়ে পড়েন। লন্ডনের কিংস রোডে ‘বাজার’ নামে পোশাকের দোকান খুলেছিলেন। দোকানে বসেই পোশাকের নানা নকশা তৈরি করতেন তিনি। নিমিষেই ফ্যাশন ডিজাইনার হিসেবে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে। ষাটের দশকের মাঝামাঝি ইংল্যান্ডের তরুণ প্রজন্মের বেশ কয়েকজন ‘সুইংগিং সিক্সটিজ’ নামে এক সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলেছিলেন। পোশাকসহ নানা বিষয়ের আধুনিকায়ন ও আনন্দে থাকার দর্শন নিয়েই গড়ে উঠেছিল ওই আন্দোলন। ওই আন্দোলনে জড়িত ছিলেন ডেম মেরি।’

ষাটের দশকের মাঝামাঝি গড়ে ওঠা সুইংগিং সিক্সটিজ আন্দোলনের সময়েই তরুণীদের জন্য মিনি স্কার্টের নকশা করেন ডেমি মেরি। আর ওই স্কার্ট গোটা বিশ্বে জনপ্রিয় হয়ে ওঠে। এর পরে যুগের সঙ্গে তাল মিলিয়ে প্যাটার্নড টাইটস, হট প্যান্ট ও প্লাস্টিক রেইনকোট বাজারে নিয়ে আসেন তিনি। ক্রমশই হাই স্ট্রিট ফ্যাশনের ক্ষেত্রে পথিকৃ‍ৎ হয়ে ওঠেন ডেমি মেরি।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা