বিচ্ছেদ মাত্রই সোশ্যাল মিডিয়ার কাদা ছোঁড়াছুঁড়ি, শোভনের ‘প্রাক্তন’ প্রসঙ্গে কী বললেন স্বস্তিকা?

তবে এই বিষয়ে স্বস্তিকা বলেন, ‘এটা আমার আর শোভনের ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা ধারাবাহিক দুনিয়ায় একের পর এক সম্পর্কের ভাঙন পাঁচমেশালি খবর। কেউ সম্পর্ক ভেঙে নতুন প্রেমে জুড়ছেন আবার কেউ আবার নতুন সম্পর্ককে কয়েক মাসের মধ্যেই পরিণতি দিচ্ছেন। কারুর প্রেম ভাঙছে আবার কারুর বিয়ে। কিছুদিন আগেই শোনা যায়, ছাদ আলাদা হয়েছে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী গুহ রায়ের। স্বামী কল্লোল রায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তিনি। তবে এখন সোশ্যাল মিডিয়ার মূল আকর্ষণ, বাংলার জনপ্রিয় টেলি অভিনেত্রী স্বস্তিকা দত্ত ও গায়ক শোভন গঙ্গোপাধ্যায়ের মুচমুচে প্রেমের গসিপ। একসময় তাঁদের ভালোবাসার রঙে লাল হত সোশ্যাল মিডিয়া। প্রকাশ্যে চলত প্রেমের বহিঃপ্রকাশ। ভালোবাসার মানুষকে নিয়ে কতই না মন ভোলানো পোস্ট অভিনেত্রীর। সময় সুযোগ পেলেই চলে যেতেন ঘুরতে। তবে খবর বলছে, সেই ভালোবাসা আর নেই তাঁদের মধ্যে, তিক্ততা শুরু হয়েছে। ভালোবাসার বিচ্ছেদ হয়ে গিয়েছে। আর এই খবরে প্রকাশ্যে আসা মাত্রই শুরু হল কাঁদা ছোড়াছুড়ি।

তবে নিজেদের সম্পর্কের ভাঙনের কথা দুজনের কেউই জানাননি। তবে তাঁদের সম্পর্কের ভাঙনের কারণ হিসেবে নেটপাড়া তাঁদের প্রাক্তনদের দায়ী করছেন। এদিকে তাঁরাও প্রাক্তনদের নিয়ে অযথা ম্যাসেজ করছেন। শোভন বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘নিজেকে ক্ষমা করে দাও, যে ভাবে নিজের প্রাক্তনকে বহু বার করেছ।’ আর তার কিছু ঘণ্টা পরই স্বস্তিকা নিজের তিনটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা গিয়েছে, ঘরের ভিতর যোগাশনে মগ্ন তিনি। পরে আছেন সাদা রঙের একটি টি-শার্ট। আর ক্যাপশনে দিয়েছেন টি-শার্টে থাকা একটি কোটেশন। যেখানে লেখা রয়েছে, ‘ইউ সাক এনিওয়ে’ অর্থাৎ ‘যাই হোক না কেন, তুমি জঘন্য’।

এরপরই শুরু হয়েছে তুলকালাম। আর শোভন-স্বস্তিকার বিচ্ছেদে তৃতীয় ব্যক্তি হিসেবে যার নামটা বারবার আসছে তিনি হলেন ইমন চক্রবর্তী। একসময় ইমনের সঙ্গেই প্রেম ছিল শোভনের। যদিও এখন সব অতীত। ইমন ঘর বেঁধেছেন নীলাঞ্জনের সঙ্গে। তবে এই রটনায় অবাক গায়িকা, সাফ জানিয়ে দিয়েছেন, তিনি চান স্বস্তিকা-শোভন ভালো থাকুক। তবে এই বিষয়ে স্বস্তিকা বলেন, ‘এটা আমার আর শোভনের ব্যক্তিগত ব্যাপার, এখানে কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই।’

 

আজকের রাশিফল: আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, আয় বাড়তে পারে

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২