৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, সুনামি সতর্কতা নেই

যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার জাভা। শুক্রবার স্থানীয় সময় বিকেল চারটে ৫৫ মিনিটে (ভারতীয় সময় তিনটে ২৫ মিনিট) কেঁপে ওঠে জাভার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূকম্পের উ‍ৎসস্থল ছিল জাভা দ্বীপের উত্তর উপকূলীয় শহর তুবানের ৯৬ কিলোমিটার উত্তরে ভূ-পৃষ্ঠের ৫৯৪ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের তীব্রতায় অনেকেই প্রাণ ভয়ে ঘর-বাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। ছোটাছুটি শুরু হয়ে যায়। ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিসের পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে, কোনও সুনামি সতর্কতা জারি হচ্ছে না।

ইন্দোনেশিয়া বারবরই ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে পরিচিত। গত ১০ জানুয়ারি ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশ। ভূমিকম্পের পরে অন্তত চারটি আফটারশক অনুভূত হয়েছিল। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে উত্তর অস্ট্রেলিয়াতেও তা অনুভূত হয়েছিল। ৩ থেকে ৫ সেকেন্ড স্থায়ী এই কম্পনের জেরে ১৫টি বাড়ি, দু’টি স্কুল সম্পূর্ণ ধূলিস্যা‍ৎ হয়ে গিয়েছিল। বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা