হালখাতা লাল রঙা কিন্তু কেন?

লাল কাপড়ে মোড়া খেরোর খাতা ঐতিহ্য বহন করে চলেছে সেই কবে থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখ (POILA BOISHAKH) মানেই নতুন পোশাক, মিষ্টি, ঠাণ্ডা পানীয় আর বাংলা ক্যালেন্ডার। এই দিন মানেই ‘হালখাতা’। কিন্তু হালখাতার রঙ কেন লাল হয় জানেন?

লাল কাপড়ে মোড়া খেরোর খাতা ঐতিহ্য বহন করে চলেছে সেই কবে থেকে। লালরঙ উজ্জ্বল, সহজেই নজর কাড়ে তাই কি? রয়েছে আরও কারণ, পয়লা বৈশাখের দিন থেকে বাঙালি ব্যবসায়ীদের নতুন অর্থবর্ষ শুরু হয়। তাই এই দিনে লক্ষ্মী-গণেশ পুজো করা হয়। সেখানে একটি কয়েন লাল সিঁদুরে মাখিয়ে খাতার প্রথম পাতায় ছাপ দেওয়া হয়। আঁকা হয় স্বস্তিক চিহ্ণ। এই কারণেও খাতার ‘মোড়ক’ লাল হতে পারে। লাল যে শুভ। তবে কারণ হতে পারে আরও।

বাংলায় জমিদাররা খাজনা নিতেন। সেই খাজনার হিসেব যেই খাতায় লেখা হতো সেই খাতা লাল কাপড়ে মোড়া থাকত। আবার অনেকের মতে, মুঘল সম্রাট আকবরকে খাজনা দেওয়ার রীতি ছিল লাল শালুর কাপড়ে। খাজনা জমা নেওয়া হতো নববর্ষের প্রথম দিনে। এটাও একটা কারণ হতে পারে। কেউ কেউ মনে করেন, নবাব মুর্শিদ কুলি খাঁ’র সময় থেকেই হালখাতার প্রচলন। তখন থেকেই ‘লাল রঙা’ খাতা। এই খাজনা প্রথার দিন ‘পূণ্যাহ’ নামে পরিচিত ছিল। তবে ‘বঙ্গাব্দ’- এর পেছনে থাকতে পারেন হুসেন শাহ-ও।

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড