Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL-2023: রিঙ্কু-নীতিশের লড়াই ব্যর্থ, ইডেনে নাইটদের হারাল হায়দরাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনে রুদ্ধশ্বাস ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২৩ রানে হারাল সানরাইর্জাস হায়দরাবাদ। হায়দরাবাদের হয়ে শতরান পূর্ণ করলেন ব্রোক। নাইটদের হয়ে দূরন্ত রান করলেন নীতিশ রান ৭৫ ও রিঙ্কু সিং ৫৮।

আগের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে দূরল্ত জয় ছিনিয়ে নিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। অন্য দিকে গুজরাটকে তাঁদের ঘরের মাঠে হারিয়েছিল নাইটরা। ফলে দুটি সেই আত্মিবিশ্বাসকে সঙ্গী করেই শুক্রবার ইডেনে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন নাইট দলনেতা নীতিশ। কিন্তু সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটসম্যান ব্রোক যে এইভাবে মারাত্মক হয়ে উঠবেন তা স্বপ্নেও ভাবেননি নীতিশ। ৫৫ বলে শতরান পূর্ণ করলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন দলনেতা মার্করাম। তাঁর ব্যাট খেকে এল ৫০ রান। ২৬টি বল খেলে ৫টি ছয় ও দুটি চারের সাহায্যে এই রান করেন মার্করাম। মূলত ব্রুক আর মার্করামের ব্যাটিং-এর জন্যই হায়দরাবাদ ২২৯ রানের টার্গেট খাড়া করল কলকাতা নাইট রাইডার্সের সামনে।

বিশাল এই রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেল নাইটরা। হায়দরাবাদের বোলিং-এর সামনে অসহায় আত্মপ্রকাশ করেত লাগলেন গুরবাজ থেকে শুরু করে আন্দ্রে রাসেলরা। মাত্র ৪৭ রান করলেন জগদেশন, ভেঙ্কটেশ, রাসেল মিলে। হায়দরাবাদের হয়ে জানসেন ও মার্কান্ডের দূরন্ত বোলিংয়েই ছন্দপতন ঘটালেন শাহরুখের দলের।

এরপর অধিনায়ক নীতিশকে সঙ্গে নিয়ে রান তুলতে শুরু করলেন সেই রিঙ্কু। ইতিমধ্যে নীতিশ তাঁর অর্ধ্বশতরানটিও পূর্ণ করে নিলেন। দীর্ঘদিন পর চেনা ছন্দে নীতিশ। ক্রিজের অপর প্রান্তে তখন দাঁড়িয়ে নাইটদের মুশকিল আসান রিঙ্কু। দলনেতাকে এইভাবে চালিয়ে খেলতে দেখে রিঙ্কু তখন ধরে খেলার সিদ্ধান্ত নিলেন। কিন্তু নীতিশ আউট হয়ে যেতেই চেনা ছন্দে ইডেনের রাত ফের একবার দেখল রিঙ্কুর ব্যাটের ঝলকানি। ৩১ বলে ৫৮ রান করেও রিঙ্কু নাইটদের জয় এনে দিতে পারলেন না। নির্ধারিত ২০ ওভারে নাইটদের ইনিংসের সমাপ্তি ঘটল ২০৫ রানে।

 ম্যাচ হেরেই নাইদের বেশ কিছু সমর্থক গ্যালারিতে বসে ক্ষোভ উগরে দিতে লাগলেন নাইট কর্তাদের ওপর। তাঁদের দাবি জেসন রয়, লিটন দাসরা শুক্রবারের ম্যাচে খেললে হয়তো তাঁদের এইভাবে হারতে হত না।

 

ছক কষেই খুন শুভেন্দুর আপ্ত সহায়ককে! ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো, ঘটনাস্থলে CID

‘পারলে আমাকে ধরো’, ইনস্টা পোস্টে পঞ্জাবের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ইশান

কল্পেশ্বর যাওয়ার প্ল্যান? কখন যাবেন, কীভাবে পৌঁছবেন রইল সব তথ্য

ছেলের বিয়ের দিনই চিরবিদায় বাবার, শেষকৃত্য শেষে বিয়ের পিঁড়িতে বর

সোশ্যাল মিডিয়ায় পোস্টের পর কেন বাড়ে ফোন দেখার আসক্তি, জানুন

পানিহাটিতে বোমাবাজি, আহত ৫ বিজেপি সমর্থক

বৃষ্টিতে সাধের স্মার্টফোন ভিজে গিয়েছে? প্রথম পাঁচ মিনিট যা করবেন …

প্রবল বেগে ধেয়ে আসছে ঝড়, সঙ্গে বৃষ্টিপাত, জারি কমলা সতর্কতা

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

চেনা পথের বাইরে ভ্রমণের নতুন ডাক, অভিজ্ঞতায় ভরপুর ৭ গন্তব্য

পাঁচ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ৭৫ বছরের আইনজীবী

২০০ টাকার কমে Jio-এর নতুন প্ল্যান! প্রতিদিন ১.৫GB ডেটা আর…