IPL 2023: চেন্নাই ম্যাচেও জয় অব্যাহত রাখতে চান বিরাটরা

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর আইপিএল-এ সোমবার মুখোমুখি রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। চারটি ম্যাচে ২টি হার, ২টি জিত নিয়ে বিরাট-ডুপ্লেসিরা এই মুহূর্তে লিগ টেবিলের সপ্তম স্থানে। অন্য দিকে তার একধাপ ওপরে রয়েছে ধোনির দল।

বিরাটরা আগের ম্যাচে দিল্লিকে হারিয়ে জয় পেয়েছে। আর ধোনিরা রাজস্থানের কাছে মাত্র ৩ রানে হার স্বীকার করেছে। চলতি বছরে চেন্নাই দলটার ব্যাটিং-য়ে একজনই নজর কেড়েছেন সেটা হল ঋতুরাজ গায়কোয়াড। পাশাপাশি কিছুটা ডেভিড কনওয়ে, অজিঙ্কা রাহানে মঈন আলিরা কোনও কোনও ম্যাচে বেশ কিছুটা রান পেলেও তাঁদের ধারাবাহিকতার অভাব রয়েছে পুরোপুরি। যার ফলে পুরো দলটার ব্যাটিং লাইন আপটাই নির্ভরশীল হয়ে পড়েছে ঋতুরাজের ওপর। দলনেতা মহেন্দ্র সিং ধোনিও সেইভাবে নজর কাড়তে পারছেন না। সেই জায়গাতেই বিপক্ষ দলের বোলাররা অনেকটাই চাপে ফেলে দিচ্ছেন চেন্নাই ব্যাটারদের।

বোলিং-এর দিকে যদি নজর দেখা যায়, তাহলে দেখা যাবে ব্যাটারদের থেকে কিছুটা হলেও এগিয়ে রয়েছেন বোলাররা। কেননা দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাঘেলা, রবীন্দ্র জাদেজারা প্রত্যেকেই উইকেট পাচ্ছেন প্রতিটি ম্যাচে। এখন বিরাটদের বিরুদ্ধে ধোনির দল কতটা কি করতে পারবে সেটা ম্যাচেই প্রমাণ হবে।

অপর দিকে আরসিবি দলটার ব্যাটিংয়ে তিন আপার ব্যাটার বিরাট কোহলি, ডুপ্লেসি ও ম্যাক্সুয়েল ভালো ছন্দে থাকার ফলে বিপক্ষ দল একটু হলেও চাপে পড়ে যাচ্ছে এটা আগের ম্যাচগুলিতেই প্রমাণিত হয়েছে। এই তিনজন যদি ম্যাচের দিন ছন্দে থাকেন তাহলে কিন্তু ধোনির বোলারদের কপালে দুঃখ আছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বোলিংয়ে ডুপ্লেসির দল মোটামুটি ছন্দেই রয়েছে। বিশেষ করে পার্নেল, মহম্মদ সিরাজ, হর্ষল প্যাটেলরা যদি অন্য ম্যাচগুলির মতো  চেন্নাইয়ের বিরুদ্ধেও আগের ম্যাচের মতো পারফরমন্যান্স করতে পারেন তাহলে ধোনিরা একটু হলেও চাপে পড়ে যাবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

তবে সোমবার ম্যাচে মূলত লড়াই হবে ঋতুরাজ বনাম বিরাট, ধোনি বনাম ডুপ্লেসির। তবে যুদ্ধে কে বাজিমাত করবে সেটা অবশ্য সময়ই বলবে।

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

গভীর রাতে ছদ্মবেশে পাবে হানা মহিলা পুলিশ অফিসারের , তারপর যা ঘটল…

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘সুবিধাভোগী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?