দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL-2023: হেড টু হেড লড়াইয়েও বেঙ্গালুরুকে টেক্কা চেন্নাইয়ের

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিল-এর আসরে সোমবারের ম্যাচে আরসিবি নামছে চেন্নাইয়ের বিরুদ্ধে। সেই ম্যাচের আগে হেড টু হেড লড়াইয়ের পরিসংখ্যানের দিকে যদি একনজর দেখে নেওয়া যায়, তাহলে দেখা যাবে পাপ্লা ভারি চেন্নাইয়ের।

সোমবারের ম্যাচে মাঠে নামার আগে মোট ৩০ বার এই দুটি দল পরস্পরের মুখোমুখি হয়েছে। তার মধ্যে চেন্নাই জিতেছে ১৯ বার। ১০ বার জিতেছে বিরাটরা। একটি ম্যাচ কোনও ফলাফল নির্ধারণ হয়নি।

সর্বোচ্চ স্কোরেও বেঙ্গালুরুকে পিছনে ফেলে দিয়েছেন ধোনিরা। ধোনি বাহিনীর সর্বোচ্চ স্কোর যেখানে ২১৬, সেখানে বেঙ্গালুরু দলের সর্বোচ্চ স্কোর ২০৫। আবার সর্বনিম্ন স্কোরেও বেঙ্গালুরুকে পিছনে ফেলে দিয়েছে চেন্নাই। যেখানে ধোনিদের সর্বনিম্ন রান ৮২, সেখানে বিরাটদের সর্বনিম্ন রান ৭০।

আরও জানতে পড়ুন : রাজস্থান ম্যাচে হারের পর কুলদীপদের তুলোধনা পন্টিংয়ের

প্রথমবার এই দুই দল পরস্পরের মুখোমুখি হয় ২০০৮ সালে। সেবার একটি ম্যাচে চেন্নাই ও একটি বেঙ্গালুরু জয়লাভ করে। ২০০৯ সালে মোট তিনবার মুখোমুখি হয় দুই দল। তার মধ্যে ধোনিরা জয়লাভ করে মাত্র ১টি ম্যাচে। বাকি দুটিতে জয় পায় বেঙ্গালুরু।

২০১০ সালে দুটি দলই একটি করে ম্যাচ জেতে। ২০১১-তে মোট চারবার মুখোমুখি হলে তিনবারই জয়লাভ করে ধোনিরা। মাত্র একবার জয়ের স্বাদ পায় বেঙ্গালুরু। ২০১২-তে একটি করে ম্যাচেই পুরো খেলা হয়। সেটিতেই জয়লাভ করে চেন্নাই। আর একটি ম্যাচ স্থগিত হয়েছিল।

২০১৩ সালে আবার দুটি দলই জয়লাভ করে একটি করে ম্যাচে। ২০১৪-তেও একই ফলাফল থাকে। আবার ২০১৫ সালে পর পর তিনটি ম্যাচেই বেঙ্গালুরুকে হারিয়ে দেয় চেন্নাই। একই ধারা বজায় থাকে ২০১৫ সালেও। সেবারও পর পর তিনটি ম্যাচে ধোনিদের হারাতে পারেনি বেঙ্গালুরু। ২০১৬ এবং ২০১৭-তে কোনও ম্যাচে মুখোমুখি হয়নি এই দুই দল। ২০১৮-তে ফের মুখোমুখি হলে দুটি ম্যাচে বেঙ্গালুরুকে হারতে হয় চেন্নাইয়ের কাছে।

২০১৯-এ আবার একটি করে ম্যাচ জেতে দুই দল। ২০২০-তেও একই ফলাফল থাকে। ২০২১-এ আবার চেন্নাই পর পর দুটি ম্যাচেই বেঙ্গালুরুকে হারিয়ে দেয়। ২০২২-এ একটি করে ম্যাচ জেতে দুই দলই।

সোমবার আইপিএল-এ দক্ষিণের ডার্বিতে কার দিকে পাল্লা ভারী হয় সেটা অবশ্য জানা যাবে ম্যাচের পরই।

Published by:

Share Link:

More Releted News:

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

সঞ্জুর অপরাজিত শতরানের দৌলতে মুম্বইকে ২০৮ রানের লক্ষ্য দিল চেন্নাই

শান্তর শতরান, মুস্তাফিজুরের ৫ উইকেটের দৌলতে কিউইদের হারিয়ে সিরিজ জিতল টাইগাররা

IPL চলাকালীন মাতৃহারা হলেন মুকেশ, CSK তারকার পাশে থেকে কী বার্তা দিলেন ধোনি?

দিল্লির ভাগ্য বদলাতে আসছেন মিচেল স্টার্ক, কবে নামছেন মাঠে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ