Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL -2023: ধোনিই সেরা অধিনায়ক, জানালেন গাভাসকার

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিল-এর চলার মাঝেই মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠলেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। তাঁর মতে ধোনি আইপিএল-এর আসরে সেরা অধিনায়ক। অধিনায়ক হিসেবে ও আইপিএল-এর আসরেই নতুন নজির গড়েছে। ধোনি ভারতের হয়ে ১২৫টি টেস্ট, ১০৮টি একদিনের ম্যাচ অধিনায়কত্ব করেছে। যা ১৯৭১-১৯৮৭ সাল অবধি কোনও ভারতীয় ক্রিকেট অধিনায়ক করতে পারেননি।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল  চেন্নাই অধিনায়ক তাঁর দলের হয়ে রাজস্থানের বিপক্ষে ম্যাচে ২০০টি ম্যাচে অধিনায়কত্ব করার রেকর্ড গড়লেন। সেই ম্যাচটি অবশ্য চেন্নাই মাত্র ৩ রানে রাজস্থানের কাছে হারের মুখ দেখে।

চেন্নাইয়ের প্রতিটি সদস্য থেকে খেলোয়াড় প্রত্যেকেই জানেন ধোনি হচ্ছে তাঁদের দলের মুশকিল আসান। কঠিন সসয়েও দলকে টেনে তোলার ক্ষমতা রয়েছে একমাত্র রয়েছে দলনেতা মহেন্দ্র সিং ধোনিরই। একটা দলের হয়ে ২০০টি ম্যাচে অধিনায়কত্ব করা প্রচণ্ড কঠিন একটি কাজ। ধোনি শুধু অধিনায়ক হিসেবেই সফল তা নয়, তাঁর পারফরম্যান্সও ছিল যথেষ্ট নজরকাড়া, এমনটাই মনে করেন প্রাক্তন জাতীয় অধিনায়ক।

আরও জানতে পড়ুন : হেড টু হেড লড়াইয়েও বেঙ্গালুরুকে টেক্কা চেন্নাইয়ের

গাভাসকার আরও বলেন, আমি অনেক অধিনায়ককে দেখেছি। তাঁদের সবাইয়ের শ্রদ্ধা রেখেই বলছি। ধোনিই এঁদের সবার মধ্যে আমার বিচারে সেরা। এবং ভবিষ্যতেও ধোনির নামটা সেরা অধিনায়ক হিসেবেই উচ্চারিত হবে।

গাভাসকরের মতে, ধোনি হচ্ছেন এমন একজন ক্রিকেটার যে আইপিএল শুরুর থেকে চেন্নাই দলের সঙ্গে জড়িত রয়েছেন। শুধমাত্র মাঝের দু বছর অর্থ্যৎ ২০১৬-১৭ মরশুম ছাড়া। কেননা সেই দু বছর চেন্নাই দল সাসপেন্ড ছিল তাঁদের অফিশিয়ালদের বে-আইনি কাজকর্মের জন্য। সেই বছর ধোনি খেলেছিলেন পুনে সুপারজায়ান্টস-এর হয়ে। এবং ১৪টি ম্যাচে ধোনি মোট ২১৪ রান করেছিলেন।

এছাড়া ধোনির অধিনায়কত্বে যে চারবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সে কথাও তুলে ধরেন গাভাসকর। ১২০টি ম্যাচে সে জয়লাভ করেছে। এবং ৭৯টি ম্যাচে তাঁর দলকে পরাজয় স্বীকার করতে হয়েছে।

তবে শুধু মহেন্দ্র সিং ধোনিই নন, গাভাসকর প্রশংসা করেছেন বিরাট কোহলিরও। তাঁর মতে, বিরাট যে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে আইপিএল-এর প্রতিটি ম্যাচে ব্যাট করছে তারই ফল পাচ্ছে রয়্যাল চেলেঞ্জার্স বেঙ্গালুরু।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত