আইসিসি-র প্রকাশিত তালিকায় হ্যারিসের উন্নতি হলেও, উন্নতি হল না বাবরের

Share:

নিজস্ব প্রতিনিধি:  আইসিসি-র প্রকাশিত টি-টোয়েন্ট ক্রিকেটারদের  তালিকায় এগোতে পারলেন না পাকিস্তান অধিনায়ক বাবর আজম। নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি এসেছিল বাবরের ব্যাট থেকে। তা সত্ত্বেও প্রকাশিত তালিকায় তাঁর উন্নতি হল না। অবশ্য বাবর-এর উন্নতি না হলেও পাঁচ ধাপ এগিয়েছেন পাক পেসার হারিস রউফ। রউফ-এর পাশাপাশি আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্টে ১০ উইকেট ঝুলিতে পুড়েছিলেন শ্রীলঙ্কার স্পিন বোলার জয়াসুরিয়া। তার ফলে বোলারদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন তিনি।

উল্লেখ্য, পাকিস্তান দল ঘরের মাঠে বর্তমানে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাবররা। সেই সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেট দখল করে ম্যাচের সেরা নির্বাচিত হন হ্যারিস। তারপর সেই ধারা সে বজায় রাখেন দ্বিতীয় ম্যাচেও। তারফলেই হ্যারিসের আইসিসি প্রকাশিত তালিকায় উন্নতি হয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

তবে হ্যারিস যদি তাঁর এই ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে তিনি বোলারদের তালিকায় প্রথম দশে প্রবেশ করতে পারবেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বাবরের তালিকায় উন্নতি না হলেও রেটিং পয়েন্ট উন্নতি করেছেন পাক অধিনায়ক। তাঁর রেটিং ১২ পয়েন্ট বেড়েছে।

হ্যারিসের পাশাপাশি প্রকাশিত তালিকায় উন্নতি করেছেন শাহিন শাহ আফ্রিদি, সাদাব খানরা। শাহিন শা আফ্রিদি চার ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫ নম্বর স্থানে। আর লেগ স্পিনার সাদাব খান আছেন ১৩ নম্বর স্থানে।

আরও জানতে পড়ুন : ভামিকাকে ডেটিংয়ের প্রস্তাব এক ক্ষুদের

প্রসঙ্গত, আইসিসি-র প্রকাশিত টি-টোয়েন্টি ক্রিকেটারদের তালিকায় বাংলাদেশের কোনও ক্রিকেটারের স্থান ২০-এর মধ্যে নেই। মোস্তাফিজুর রহমান রয়েছেন ২১ নম্বর স্থানে। আর শাকিব আল হাসান রয়েছেন ২৪ নম্বর স্থানে।

এই তালিকায় বোলারদের মধ্যে এক নম্বর স্থানে রয়েছেন আফগান বোলার রশিদ খান।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা