অন্নপূর্ণা অভিযানে নিখোঁজ অনুরাগকে জীবিত অবস্থায় উদ্ধার করা হল

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে উদ্ধার করা হল ভারতীয়ী পর্বতারোহী অনুরাগ মালোকে।বৃহস্পতিবার তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারী দল। প্রায় তিনদিন অধিক উচ্চতায় থাকার কারণে তাঁর অবস্থা সঙ্কটজনক। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এমনটাই খবর জানিয়েছেন অনুরাগের ভাই সুধীর মালো।

উল্লেখ্য, অনুরাগ গত সপ্তাহে অন্নপূর্ণা শিখর আরহণের জন্য রওয়ানা হয়েছিলেন বেস ক্যাম্প থেকে। গত ১৭ তারিখ সে পৌঁছয় ৬,০০০ মিটার উচ্চতায়। তারপর থেকেই তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনুরাগের আগে অবশ্য উদ্ধারকারী দল জীবিত অবস্থাতেই উদ্ধার করেন আর এক ভারতীয় পর্বতারোহী বলজিৎ কাউরকে।

অনুরাগের লক্ষ্য ছিল ১৪টি ৮০০০ মিটার শৃঙ্গ আহরণ করা। এছাড়া সাতটি দেশের সাতটি উচ্চতর পর্বতশৃঙ্গ জয় করে জাতি সংঘের মাধ্যমে সচেতনাতার একটা বার্তা দেওয়ার লক্ষ্য ছিল তাঁর।

অনুরাগ এর আগে রেক্স পরভীর চক্র উপাধি পাওয়ার পাশাপাশি ২০৪১ সাল অবধি ভারতে আন্টান্টিক ইয়ুথ অ্যাম্বাসেডর হিসেবেও নিযুক্ত রয়েছেন।

অন্নপূর্ণা পৃথিবীর মধ্যে উচ্চতার দিক থেকে দশম স্থানে অবস্থান করলেও মাউন্ট কিলামর হিসেবে অন্নপূর্ণা পৃথিবীর মধ্যে এক নম্বর স্থানে রয়েছে। কাজেই অন্নপূর্ণা শৃঙ্গ জয় করা পরর্বতারোহীদের কাছে একটি কঠিন ব্যাপার। এর আগেও বহু পর্বতারোহী অন্নপূর্ণার শিখর আহরণ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন অথবা তাঁদের মৃত্যু হয়েছে।

অনুরাগকে জীবিত উদ্ধার করার খবর চাউর হতেই স্বভাবিকভাবেই নিশ্চিত হন তাঁর পরিবার ও ভারতীয় পর্বতারোহীরা। এখন ঈশ্বরের কাছে তাঁদের একটাই প্রার্থনা, যাতে হাসপাতাল থেকে সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরতে পারেন অনুরাগ।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা