আমবাগানে ঘুরে বেড়াচ্ছেন শাকিব, কারণটা কী?

বাবা-মায়ের সঙ্গে ঈদ পালনে বৃহস্পতিবারই মাগুরার গ্য়যরামের বাড়িতে পৌঁছেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সব কিছু ঠিকঠাক চললে  আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে ব্যস্ত থাকতেন তিনি। কিন্তু তা হয়নি। সমস্যার জেরে চলতি আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু আচমকাই আম বাগানে ঘুরে বেড়াতে দেখা গেল বাংলাদেশ জাতীয় দলের টি টুয়েন্টি ফরম্যাটের অধিনায়ককে? ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সেই ছবি। আর তার পরেই জোর চর্চা শুরু হয়েছে, আচমকা আম বাগানে কী করছেন শাকিব?

বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ার পরে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলেই মুম্বই চলে যান। সেখান থেকে উড়ে গিয়েছিলেন দুবাই। শোনা গিয়েছিল, ওমরাহ করতে সৌদিতে পাড়ি দেবেন সাকিব। কিন্তু দুবাই থেকে সৌদি আরব না গিয়ে সোজা ঢাকায় ফিরে এসেছেন তিনি। আর গতকাল বৃহস্পতিবার বিমানে ঢাকা থেকে যশোর হয়ে নিজের গ্রামের বাড়ি মাগুরায় হাজির হন সাকিব। বাবা-মায়ের সঙ্গে ঈদ পালনেই গ্রামের বাড়িতে পৌঁছেছেন টাইগার অধিনায়ক।

শনিবার ঈদ-উল-ফিতর হতে পারে। তার আগে বৃহস্পতিবার ও শুক্রবার ছোটবেলার বন্ধুদের সঙ্গে চুটিয়ে আড্ডায় মেতেছেন বিশ্বের সেরা অলরাউন্ডার। বন্ধুদের সঙ্গে মাগুরার এক আমবাগানে সাকিবের আড্ডার একটি ছবি পোস্ট করেছেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মিডিয়া ম্যানেজার খান নয়ন। নিজের ওয়ালে ওই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘মাগুরাতে আমের বাগানে আমাদের বন্ধুদের ঈদ…।’ ছবিতে দেখা যাচ্ছে, মোটরসাইকেলের ওপর বসে রয়েছেন সাকিব। আর পাশে দাঁড়িয়ে রয়েছেন আরও তিন বন্ধু।

 

পুরসভায় ইস্তফার ধাক্কা, নাগরিক সমস্যা মেটাতে‘ মন্ত্রীকে বলুন’ কর্মসূচির উদ্যোগ পুরমন্ত্রীর

শাকিরা থেকে বার্নিং বয়, আজ রাতে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ মাতাবেন যারা

দলে ভাঙনের জের, দিল্লিতেও বদলাচ্ছে তৃণমূলের দফতরের ঠিকানা

শান্তিপুরে বাস কর্মীকে পিটিয়ে খুন! প্রতিবাদে বন্ধ পরিষেবা, ভোগান্তিতে যাত্রীরা

ফিফা বিশ্বকাপ দেখুন একদম বিনামূল্যে, কিন্তু কী ভাবে? জেনে নিন বিস্তারিত

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

ফের সক্রিয় বিষ্ণোই গ্যাং, দিল্লিতে গুরু রনধাওয়ার জিমে পরপর গুলি চালাল দুষ্কৃতীরা!

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

বৃহস্পতিবার রাতে শুরু ফুটবলের শ্রেষ্ঠত্বের মহাযুদ্ধ, কোথায় দেখবেন? পড়ুন বিস্তারিত

বিকেলেই শহরজুড়ে তুমুল বৃ্ষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া, জারি সতর্কতা

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বিভাস মুখোপাধ্যায়