IPL 2023: প্লে অফ ও ফাইনালের ভেন্যু জানিয়ে দিল বিসিসিআই

ফাইনালের আসর বসবে ২৮ মে আমদাবাদে।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: চলতি আইপিএলের তিনটি প্লে অফ ও ফাইনালের সূচি ও ভেন্যুর নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার রাতে বিসিসিআইয়ের পক্ষে জানানো হয়েছে, ‘চলতি বছরের আইপিএলের প্রথম দুটি প্লে অফ হবে চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামে। বাকি প্লে অফ ও ফাইনাল বসবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।’ উল্লেখ্য, গত বছরও আমদাবাদেই আইপিএলের ফাইনালের আসর বসেছিল। ফলে প্রশ্ন উঠেছে, যেহেতু বিসিসিআইয়ের সর্বময় কর্তা জয় শাহ গুজরাতি তার জন্যই কী আইপিএলের ফাইনাল ম্যাচের আসর আমদাবাদে বসছে?’

এদিন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলের প্রথম প্লে অফ অনুষ্ঠিত হবে ২৩ মে। ওই দিন মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দুই দল। পরের দিন ২৪ মে এম এ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হবে পয়েন্ট তালিকায় তিন ও চার নম্বরে থাকা দুই দল। ২৬ মে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে তৃতীয় প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে। ওই ম্যাচে মুখোমুখি হবে কোয়ালিফায়ার  এক ম্যাচের বিজিত ও এলিমিনেটর ম্যাচের জয়ী দল। ২৮ মে হবে ফাইনাল।

গত ৩১ মার্চ থেকে শুরু হয়েছিল চলতি বছরের আইপিএল। লিগ পর্যায়, প্লে অফ ও ফাইনাল মিলিয়ে মোট ৭৪টি ম্যাচ হওয়ার কথা। এখনও পর্যন্ত ২৯টি ম্যাচ হয়েছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে রাজস্থান রয়্যালস। দ্বিতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। তিন ও চারে রয়েছে চেন্নাই সুপার কিংস ও গুজরাত টাইটানস।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা