হাজার বছরেরও প্রাচীন কয়েকশো মুদ্রা উদ্ধার

মুদ্রাগুলি ৯৮০ খ্রিস্টাব্দের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গের কাছ থেকে প্রায় ৩০০টি প্রাচীন রৌপ্য মুদ্রা (SILVER COIN) উদ্ধার হয়েছে। জানা গিয়েছে, ওই বিপুল সংখ্যক মুদ্রা প্রায় হাজার বছরেরও বেশি প্রাচীন। ডেনমার্কের ঘটনা।

দেশটির উত্তর পশ্চিমাঞ্চলে একটি ভাইকিং দুর্গের কাছ থেকে এই মুদ্রাগুলি পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, গত বছরের শরৎ কালে একজন তরুণী দুর্গের পাশের একটি শস্যক্ষেত্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করে এই মুদ্রাগুলি’র সন্ধান পেয়েছিলেন। তারপরেই উদ্ধার করা হয় প্রাচীন ‘ঐতিহ্য’কে। খবর, হোব্রো শহরের কাছে অবস্থিত ফায়ারকাট ভাইকিং রিং ফোর্ট থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের এক শস্যক্ষেত্র থেকে মুদ্রাগুলি উদ্ধার হয়েছে।

ডেনমার্কের নর্থ জুটল্যান্ড মিউজিয়ামের পরিচালক লার্স ক্রিস্টিয়ান নরব্যাক এই প্রসঙ্গে বলেন, এই ঘটনা বিরল। তিনি জানিয়েছেন, মুদ্রাগুলি খুব শীঘ্রই জাদুঘরে প্রদর্শিত হবে। জানা গিয়েছে, মুদ্রাগুলি ৯৮০ খ্রিস্টাব্দের। খবর পাওয়া গিয়েছে, যে তরুণী এই কাজ করেছেন তাঁকে আর্থিক পুরস্কার দেবে জাদুঘর কর্তৃপক্ষ। ওই অঞ্চলে হবে খননকার্য। কারা ছিলেন মুদ্রা’র মালিক, তা জানতে খোঁজা হবে সমাধিস্থল।

প্রত্নতাত্ত্বিক সূত্রে খবর, মুদ্রার পাশাপাশি উদ্ধার হয়েছে আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের বিভিন্ন ধরণের গয়না। উদ্ধার হয়েছে, আরব, জার্মানি ও ডেনমার্কের বিভিন্ন মুদ্রাও। যে দুর্গের কাছ থেকে এই বিপুল গুপ্তধন উদ্ধার হয়েছে, সেই দুর্গের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা হারাল্ড ব্লুটুথ। মনে করা হচ্ছে, মুদ্রাগুলি ওই দুর্গ তৈরির সময়ের। অনুমাণ, ভাইকিংসরা যুদ্ধের সময়ে ওই বিপুল পরিমাণ সম্পত্তি লুকিয়ে রেখেছিলেন। উদ্ধার হওয়া মুদ্রা থেকে সেই সময় নিয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা