জি-২০ বৈঠকে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি আসছেন জো বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে প্রথমবার ভারতে আসতে চলেছেন বাইডেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ বৈঠকে যোগ দিতে আগামী সেপ্টেম্বরেই নয়াদিল্লি আসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একান্তে বৈঠকও করবেন তিনি। আর দুই শীর্ষ নেতার বৈঠকের নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেই দাবি করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক শাখার ভারপ্রাপ্ত সহ সচিব ডোনাল্ড লু।

এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষা‍ৎকারে তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরে এই প্রথম ভারতে যাচ্ছেন জো বাইডেন। আমরা আশাবাদী ওই সফর দুই দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে নয়া দিগন্তের সূচনা করবে। আগামী কয়েক মাসে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হবে। ওই সিদ্ধান্ত যথেষ্টই আকর্ষণীয় হবে বলেই মনে করছি।’

উল্লেখ্য, জি-২০ বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছে ভারত। ইতিমধ্যেই জি-২০’র বিদেশ মন্ত্রীদের বৈঠক সহ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সেপ্টেম্বর মাসেই মূল বৈঠক হবে। ওই বৈঠকে জি-২০’র সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানদের দিল্লি আসার কথা। যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আসবেন কিনা, তা এখনও জানা যায়নি। সেপ্টেম্বরের বৈঠকে জি-২০’র সদস্য দেশগুলির শীর্ষ নেতারা ইউক্রেনে রুশ যুদ্ধ বন্ধের দাবিতে সরব হতে পারেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা