দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জাতীয় দলের মিডিয়াসত্ত্ব থেকে বড় আয়ের স্বপ্ন দেখছে বিসিসিআই

নিজস্ব প্রতিনিধি:  ভারতীয় ক্রিকেটের মেগা ইভেন্ট আইপিএল-এর মিডিয়াসত্ত্ব চড়া দামে বিক্রি করেছিল বিসিসিআই। এবার জাতীয় দলের ক্ষেত্রেও তেমনটাই আশা করছেন বিসিসিআই-এর উচ্চপদস্থ কর্তারা। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটা বাতুলতা ছাড়া আর অন্য কিছু নয়। কেননা ২০২৩-২৭ অবধি এই বিপুল পরিমাণ প্রত্যাশা নাও মিটতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

উল্লেখ্য, এই চার বছরে দেশের মাটিতে অনুষ্ঠিত হবে ২০টি টেস্ট এবং ২১টি একদিনের ম্যাচ, ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ। সূত্রের খবর এই ম্যাচগুলি থেকে বিসিসিাই প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিময়ে সত্ত্বাধিকারী বিক্রি করতে চাইছে। এবং সেক্ষেত্রে তারা আইপিএল-এর মডেলকেই ফলো করতে চাইছে। এবং টেলিভিশন ও ডিজিটাল মিডিয়াকে আলাদা আলাদা ভাবে সত্ত্ব বিক্রি করবে বলেও জানা গিয়েছে।

ভারতের এক সংবাদমাধ্যম এই প্রত্যাশা পূরণ না হওয়ার পিছনে যে কারণগুলি তুলে ধরেছে তা হল জাতীয় দলের সম্ভাব্য পালাবদল এবং একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা হারানো। এক বিশেষজ্ঞের মতে, একদিনের ক্রিকেটে আর দর্শকদের আকর্ষণ করছে না সেইভাবে। তবে বিশ্বকাপে উন্মাদনা থাকবে ভারতে হচ্ছে বলে। সক্ষেত্রে পরের চার বছরে বিসিসিআই-এর আয়ের সম্ভাবনা অনেকটাই কম।

আরও জানতে পড়ুন:  খেলার উদ্দেশেই ওয়ার্নারদের সরঞ্জাম চুরি করেছিল দুই ট্রাক চালক

তবে অন্য অনেক বিশেষজ্ঞের মতে, ভারতের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলগুলির দিকেই মূল আকর্ষণ থাকে। কিন্তু পরের চার বছর শ্রীলঙ্কা, ওICCয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশের মতো দলগুলি ভারতে খেলবে, সেক্ষেত্রে আয় কতটা বৃদ্ধি পাবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন অনেকই।

প্রসঙ্গত, সে ক্ষেত্রে বিসিসিাই-এর আয় বাড়াতে পারে একমাত্র সত্ত্ব পেতে আগ্রহী প্রতিষ্ঠানগুলির মধ্যে তীব্র প্রতিযোগিতা। সেক্ষেত্রে আইপিএল-ই যে তাঁদের স্বপ্ন দেখাচ্ছে এটাও স্বীকার করেছেন ভারতীয় বোর্ড কর্তারা। এখন দেখার বোর্ড কর্তাদের সেই দেখা স্বপ্ন বাস্তবায়িত হয়, নাকি স্বপ্নই থেকে যায়।

Published by:

Share Link:

More Releted News:

দীর্ঘদিনের আইপিএল রেকর্ড ভেঙে গ্লেন ম্যাক্সওয়েলকে পিছনে ফেললেন বৈভব সূর্যবংশী

প্রতিটি ম্যাচ শুরুর আগে কি করেন, নিজের ‘বড় অভ্যাস’ ফাঁস করলেন বৈভব

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ