সুদানে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারে শুরু অপারেশন কাবেরী

খার্তুম থেকে ৫০০ ভারতীয়কে নিয়ে আসা হয়েছে পোর্ট অব সুদানে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেনা বনাম আধা সেনার লড়াইয়ে অগ্নিগর্ভ সুদান। যুযুধান দু’পক্ষের লড়াইয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে চার শতাধিক নিরীহ নাগরিক। আটকে পড়েছেন চার হাজারের বেশি ভারতীয়। আফ্রিকার দেশটিতে আটকে পড়া নাগরিকদের নিরাপদে ফিরিয়ে আনতে সোমবার থেকে ‘অপারেশন কাবেরী’ নামে বিশেষ অভিযান শুরু করেছে বিদেশ মন্ত্রক। ইতিমধ্যেই ৫০০ ভারতীয়কে উদ্ধার করে পোর্ট অব সুদানে নিয়ে আসা হয়েছে। উদ্ধার হওয়া ভারতীয়দের ফেরাতে নৌ ও বিমান বাহিনীর সাহায্য নেওয়া হয়েছে।

ক্ষমতা নিয়ে গত শনিবার থেকে সুদানে নিজেদের মধ্যেই লড়াইয়ে জড়িয়ে পড়েছে দেশটির সেনাবাহিনী ও আধা সেনা। রাজধানী খার্তুমের পাশাপাশি অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ছে সংঘর্ষ। ওই সংঘর্ষের ফলে আটকে পড়েছেন চার হাজারের বেশি ভারতীয়। আটকে পড়া নাগরিকদের উদ্ধারে ইউক্রেনের মতোই সুদানে বিশেষ অভিযান চালানোর জন্য বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ওই নির্দেশের পরেই শুরু হয়েছে বিশেষ উদ্ধার অভিযান অপারেশন কাবেরী। ভারতীয়দের উদ্ধার করে দেশে ফেরানোর জন্য জেদ্দায় বিমান বাহিনীর বিশেষ বিমানের পাশাপাশি পোর্ট অব সুদানে ভারতীয় নৌবাহিনীর জাহাজ সুমেধাকে প্রস্তুত রাখা হয়েছে।

এদিন বিকেলে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর এক টুইটে ‘অপারেশন কাবেরী’র কথা জানিয়েছেন। টুইটে তিনি লিখেছেন, ‘সুদানে আটকে পড়া ভারতীয়দের ফেরাতে অপারেশন কাবেরী শুরু হয়েছে। এখনও পর্যন্ত ৫০০ ভারতীয় পোর্ট অব সুদানে পৌঁছেছেন। এখনও মাঝ পথে অনেক ভারতীয় রয়েছেন। আমাদের জাহাজ ও বিমান তাদের দেশে ফেরানোর জন্য প্রস্তুত। সুদানে আটকে পড়া সব নাগরিককে সাহায্য করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’ উল্লেখ্য, এদিন সকালেই ফ্রান্সের পক্ষ থেকে ভারত সহ বিভিন্ন দেশের তিন শতাধিক নাগরিককে সুদান থেকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

 

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা