চেন্নাইয়ে আয়োজিত এশিয়া কাপ হকিতে পাকিস্তান ও চিন অংশগ্রহণ করবে

Share:

নিজস্ব প্রতিনিধি: অবেশেষ ভারতের এশিয়া কাপ হকিতে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে যে দীর্ঘ টালবাহানা চলছিল তার অবসান হল। পাকিস্তানের হকি ফেডারেশন-এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, যে আগামী আগস্ট মাসে ভারতের চেন্নাইয়ে যে এশিয়া কাপ হকি টুর্নামেন্টের আসর বসবে তাতে অংশগ্রহণ করবে পাকিস্তান।

শুধু পাকিস্তানই নয়, এশিয়ার এই মেগা হকি টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে সম্মতি জানিয়েছে চিনও। এছাড়া আগেই এশিয়া কাপ হকিতে জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, জাপান অংশ নেবে বলে জানিয়েছিল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিকভাবে ভারতের সম্পর্ক খারাপ থাকার দরুণ বিভিন্ন টুর্নামেন্টে পাকিস্তান যেমন ভারতে আসত না, ঠিক তেমনই ভারত পাকিস্তানে খেলেত যেত না। অবশেষে পাকিস্তানের পক্ষ থেকে এইরকম একটা ইতিবাচক পদক্ষেপ দেখতে পেয়ে খুশি ভারতের হকি ফেডারেশন-এর শীর্ষ কর্তারা।

একইভাবে চিনের সঙ্গেও একটা ঠাণ্ডা লড়াই চলছে ভারতের। কাজেই চিনও তিক্তক্তা ভুলে ভারতে খেলতে আসার ঘোষণা করেছে তখন তাকেও সাধুবাদ জানিয়ে আন্তর্জাতিক ক্রীড়া এবং রাজনৈতিক মহল।

শুধু এশিয়া কাপ হকিই নয়, এরপর আগামী অক্টোবরে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ, তাতেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে। কেননা পাকিস্তান ভারতে দুটি জায়গায় খেলার জন্য বিসিসিআই এবং আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে। তবে বিসিসিআই-এর পক্ষ থেকে এখনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। গোটা বিষয়টি আলোচনার টেবিলে রয়েছে। তার মধ্যেই হকি নিয়ে পাকিস্তান ও চিনের উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক ও কূটনৈতিক বিশেষজ্ঞরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা