সীমান্তে শান্তি ফেরাতে ভারত ও চিনের সেনা কর্তাদের ‘গভীর’ আলোচনা

যদিও পশ্চিম সেক্টরে এলএসি বরাবর সমস্যা সমাধানে ‘খোলামেলা’ এবং ‘গভীর’ আলোচনা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (এলএসি) বরাবর পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত ও চিনের সেনা কর্তাদের ১৮তম আলোচনা কার্যত কোনও সমাধান দিতে পারেনি। যদিও পশ্চিম সেক্টরে এলএসি বরাবর সমস্যা সমাধানে ‘খোলামেলা’ এবং ‘গভীর’ আলোচনা হয়েছে বলে বিবৃতি দিয়ে জানানো হয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে।

রবিবার পূর্ব লাদাখের এলএসি-তে চুশুল-মোল্ডো (Chushul-Moldo) সীমান্তে ভারতীয় সেনাবাহিনী এবং চিনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) এর কমান্ডারদের মধ্যে ১৮তম আলোচনা অনুষ্ঠিত হয়। সূত্রের খবর, বৈঠকে পূর্ব লাদাখের এলএসি বরাবর ডেপসাং এবং ডেমচোক থেকে সেনা প্রত্যাহারের প্রস্তাব নিয়ে চিন ও ভারতের মধ্যে আলোচনা হয়েছে। তবে কোনও সমঝোতায় পৌঁছনো সম্ভব হয়নি সেই বৈঠকে।

যদিও বৈঠকের পর ভারতের বিদেশ মন্ত্রকের তরফে সোমবার একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, ‘পশ্চিম সেক্টরে এলএসি বরাবর প্রাসঙ্গিক সমস্যাগুলির সমাধানের বিষয়ে একটি খোলামেলা এবং গভীরভাবে আলোচনা হয়েছে।’ দুই দেশের সেনার মধ্যে বৈঠকের পর এসসিও-ভুক্ত রাষ্ট্রগুলির প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চলতি এপ্রিল মাসে ভারতে আসছেন চিনের প্রতিরক্ষামন্ত্রী লি সাংফু (Chinese Defence Minister Li Shangfu)। বৈঠকে অংশ নিতে আগামী ২৭ ও ২৮ এপ্রিল ভারতে থাকবেন চিনের প্রতিরক্ষামন্ত্রী, মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা