চার্লসের রাজ্যাভিষেক, ১০ সারি পেছনে আসন প্রিন্স হ্যারির

কেন পারিবারিক সদস্য হয়েও এত পেছনে?

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজা চার্লসের (CHARLES III) রাজ্যাভিষেক হবে আগামী ৬ মে। তবে সূত্রের খবর, বড় ভাই প্রিন্স উইলিয়াম এবং তাঁর স্ত্রী কেট মিডলটন সহ রাজপরিবারের সদস্যরা যেই সারিতে বসবেন সেখানে বসবেন না হ্যারি। তাঁকে বসতে হবে ১০ সারি পেছনে।

কেন পারিবারিক সদস্য হয়েও এত পেছনে? কারণ স্বেচ্ছায় রাজপরিবার ছেড়েছিলেন হ্যারি। রাজ্যাভিষেক অনুষ্ঠানে হ্যারি উপস্থিত থাকবেন ঠিকই তবে উপস্থিত থাকবেন না তাঁর স্ত্রী মেগান মার্কে। এত বড় পারিবারিক অনুষ্ঠান ছেড়ে তিনি থাকবেন যুক্তরাষ্ট্রেই। হ্যারি নিজেও বাবার রাজ্যাভিষেক অনুষ্ঠানে থাকবেন খুব কম সময়। সূত্রের খবর এমনটাই।

প্রসঙ্গত, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ৮ মাস পরে চার্লসের মাথায় উঠতে চলেছে রাজার মুকুট। মাথায় মুকুট উঠতে চলেছে তাঁর দ্বিতীয় স্ত্রী রানি ক্যামিলার মাথাতেও। তিনি হবেন ৪০ তম রাজা। শুধু মাত্র যুক্তরাজ্যের রাজাই নয়, চার্লস ১৪টি কমনওয়েলথ দেশের রাজা হতে চলেছেন। তবে রাজা ও ছোট রাজপুত্রের মনোমালিন্য কি কমবে? রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রে খবর, আপাতত সেই আশা নেই। বড়ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গেও বিবাদ কমবে না প্রিন্স হ্যারির। তবু নেহাৎ পারিবারিক ঐতিহ্য বজায় রাখতেই ‘নামমাত্র’ উপস্থিত থাকবেন হ্যারি।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা