IPL-2023: রোহিত বা বিরাট নয়, আইপিএল তাঁর পছন্দের অধিনায়ক কে জানালেন যজুবেন্দ্র চাহাল

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৩-এর আইপিএল এখন মাঝপথে অবস্থান করছে। ক্রিকেটের এই মেঘা ইভেন্ট চলার মাঝেই আইপিএল-এর আসরে নিজের পছন্দের অধিনায়কের নাম সংবাদমাধ্যমেকর কাছে প্রকাশ করলেন রাজস্থান রয়্যাল-এর নির্ভরযোগ্য স্পিনার যজুবেন্দ্র চাহাল।

চাহাল বলেন, সঞ্জু আমাদের প্রতিটি বোলারকে চার ওভার যে কোটা তা যথেষ্টভাবে ব্যবহার করার সুযোগ দেন। এবং বোলারদের ওই ওভারগুলিতে ফ্রি ভাবে বল করার স্বাধীনতাও দিয়ে থাকেন। চাহাল আইপিএল-এ রোহিত এবং বিরাটের দলে খেললেও সেই সুযোগ যথেষ্টভাবে পাননি বলেও জানান।

চাহাল মনে করেন তাঁর প্রিয় অধিনায়ক সঞ্জুর সঙ্গে আইপিএল-এর আসরে একমাত্র তুলনা করা যেতে পারে প্রাক্তন জাতীয় অধিনায়ক এবং বর্তমানে চেন্নাইয়ের দলনেতা এম এস ধোনির সঙ্গে। এই প্রসঙ্গে চাহাল বলেন, সঞ্জু আমার অবশ্যই পছন্দের একজন অধিনায়ক সে বিষয়ে কোনও সন্দেহ নেই। তার অন্যতম কারণটিই হল, সঞ্জুর মধ্যে আমি ধোনি ভাইয়ের মতো অনেক গুণ দেখতে পাই। তার মধ্যে উল্লেখযোগ্য হল, খুব স্পষ্টবাদী এবং যে কোনও কঠিন অবস্থায় যথেষ্ট মাথা ঠাণ্ডা রাখে। এবং বোলাররা ব্যর্থ হলেও সঞ্জু তাঁদের পাশে এসে নিজের খেলাটা খেলার পরামর্শ দেন।

আরও জানতে পড়ুন: মুম্বই-এর বিরুদ্ধেও জয়েরা ধারা বজায় রাখতে মরিয়া হার্দিকরা

তবে আইপিএল-এ সেরা অধিনায়ক হিসেবে সঞ্জুকে তাঁর পছন্দের তালিকায় এক নম্বর স্থান দিলেও, চাহাল কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন বিরাট এবং রোহিতেরও। তাঁর মতে, আমি ধোনি, রোহিত এবং বিরাটভাইয়ের অধিনায়কত্বেই খেলেছি। এবং এই তিনজনই যেভাবে আমি স্বাধীনতা পেয়েছি তা ভোলার নয়।

উল্লেখ্য, চাহালকে ২০২২-এর আইপিএল-এর নিলামে ৬.৫ কোটি টাকা দিয়ে দলে নিয়েছিল রাজস্থান রয়্যালস। এবং প্রথম রাজস্থান দলে যোগ দিয়েই তিনি ১৭ ম্যাচে ২৭টি উইকেট নিয়ে পারপল ক্যাপ জিতেছিলেন সঞ্জুর অধিনায়কত্বেই।

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম, জানেন বেড়ে কত হল?

নন্দীগ্রামের সোনাচূড়ায় গৃহবধূকে গলায় ও শরীরে ধারাল অস্ত্রের কোপ, তদন্তে পুলিশ

২০২১ সালের ভোট পরবর্তী হিংসার মামলায় গ্রেফতার তৃণমূল নেতা

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

রাজ্যসভা থেকে ইস্তফার গুজব খারিজ করলেন কোয়েল

কোদাল দিয়ে মাটি কেটে ১০০ দিনের কাজের সূচনা করলেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ

চুরি করতে গিয়ে কুলারের ঠাণ্ডা হাওয়ায় গভীর ঘুমে ডুব দিল চোর, তারপর যা ঘটল…

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

মাত্র ১৫ মিনিটেই সুস্বাদু ব্রেকফাস্ট! পাউরুটি দিয়ে সহজেই বানিয়ে নিন লোভনীয় ৭টি পদ

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের