আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL 2023: লখনউয়ের দৈত্যদের হাতে বধ পঞ্জাবের সিংহরা

নিজস্ব প্রতিনিধি, মোহালি: নিজেদের ঘরের মাঠেই চরম লজ্জার মুখে পড়তে হলো শিখর ধাওয়ানদের। শুক্রবার রাতে লখনউ সুপার জায়ান্টসের কাছে রানে হারতে হলো। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে এক বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে মাত্র ২০১ রান তুলেছে পঞ্জাব কিংস। অর্থব তাইড়ে আর সিকান্দার রাজা বাদে পঞ্জাবের আর কোনও ব্যাটারই এদিন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। লখনউয়ের পক্ষে নাভিন উল হক ৩০ রানে তিন উইকেট নিয়েছেন।

মোহালি স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে পাঁচ উইকেট হারিয়ে ২৫৭ রান তুলেছিল লোকেশ রাহুলের দল। রানের পাহাড় তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায়। প্রথম ওভারের পঞ্চম বলে মাত্র এক রান করে সাজঘরে ফেরেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। তাঁকে ফেরান মার্কাস স্টোইনিস। ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা প্রভসিমরান সিং কোনও প্রভাবই ফেলতে পারলেন না। বল পিছু যখন দুই রানের বেশি প্রয়োজন সেখানে ১৩ বলে ৯ রান করে নাভিন উল হকের বলে আউট হয়ে ফিরে যান। তিন নম্বরে নামা অথর্ব তাইড়ে আর সিকান্দার রাজা জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালালেন। ৫৫ বল খেলে দুজনে ৭৮ রান যোগ করেন। রাজাকে (২২ বলে ৩৬) ফিরিয়ে পঞ্জাবকে জোর ধাক্কা দেন যশ ঠাকুর। খানিক বাদে অথর্বকে (৩৬ বলে ৬৬) ফেরান রবি বিষ্ণোই।

এর পরে লিয়াম লিভিংস্টোন ও সাম কুরান খানিকটা চেষ্টা করেছিলেন। দেড়শো রানের গণ্ডি পার হওয়ার খানিকবাদে লিভিংস্টোনকে (১৪ বলে ২৩) ফিরিয়ে ফের পঞ্জাব শিবিরে ধাক্কা দেন রবি বিষ্ণোই। সাম কুরান ও জিতেশ শর্মা প্রতিরোধ গড়ার মৃদু চেষ্টা চালান। কিন্তু কুরানকে (১১ বলে ২১) ফিরিয়ে পঞ্জাবের জয়ের আশায় জল ঢেলে দেন নাভিন উল হক। জিতেশ শর্মাকে (১০ বলে ২৪) ফেরান যশ ঠাকুর। আর তার পরেই তাসের ঘরের মতো ভেঙ্গে পড়ে পঞ্জাবের ব্যাটিং লাইন আপ। রাহুল চাহার ও কাসিগো রাবাডা শূন্য রানে সাজঘরে ফেরেন। কোনও ক্রমে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন শাহরুখ খান ও আরশদীপ সিং। শেষ ওভারের পঞ্চম বলে শাহরুখ আউট হতেই ২০১ রানে গুটিয়ে যায় পঞ্জাবের ইনিংস।

 

Published by:

Share Link:

More Releted News:

কাটল শনির দশা, নিশাঙ্কা-রাহুলের ঝোড়ো ইনিংসে রাজস্থানকে হারিয়ে জয়ী দিল্লি

বিধ্বংসী ব্যাটিং রিয়ান-ডোনোভানের, দিল্লিকে ২২৬ রানের লক্ষ্য দিল রাজস্থান

আইপিএল থেকে ফিরেই দুঃসংবাদ, গুরুতর চোটে এক মাস মাঠের বাইরে মিচেল

শুভমন আউট হতেই বল নিয়ে যা করলেন বিরাট, তাজ্জব দর্শকরা, রইল ভিডিও

বঙ্গে কে আসবে ক্ষমতায়? মনের কথা জানিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

হোটেলের বাথরুমে মহিলাদের ভিডিও রেকর্ডের অভিযোগ, গ্রেফতার অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ