আরে থামুন! ৫০০ সন্তানের বাবাকে স্পার্ম ডোনেট করায় নিষেধাজ্ঞা ডাচ আদালতের

নেদারল্যান্ডসের বাসিন্দা জোনাথন এম

Share:

নিজস্ব প্রতিনিধি: একাই একশো থুড়ি একাই পাঁচশো! পাঁচশো না বলে পাঁচশো এক বলা ভালো। ব্যাপারটা খোলসা করলে, তিনি একাই পাঁচশো জনের বাবা। বয়স মাত্র ৪১। তাঁর ‘বাবা’ হওয়ায় লাগাম টানতে উদ্যোগী হয়েছিলেন এক মহিলা। ডাচ আদালতের নির্দেশ, আর স্পার্ম ডোনেট করতে পারবেন না প্রখ্যাত সংগীতশিল্পী। 

নেদারল্যান্ডসের বাসিন্দা জোনাথন এম। ডোনার কাইন্ড নামে এক সংস্থার দাবি, জোনাথন পাঁচশো সন্তানের পিতা। মানে, স্পার্ম ডোনার। উল্লেখ্য, যে সংস্থা বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে, ওই সংস্থা শুক্রাণু দান থেকে জন্ম নেওয়া শিশুদের জন্মের উৎস খোঁজার সমীক্ষা করে। ওই সংস্থা সূত্রে খবর,জোনাথন ‘ক্রমিক দাতা’ বলেই পরিচিত।

দেশটির নির্দিশিকা অনুযায়ী, একজন সর্বোচ্চ ২৫ বার স্পার্ম (SPERM) ডোনেট করতে পারবেন। শিশুদের মানসিক সমস্যা এড়াতেই এমন নির্দেশিকা। তবে ২৫ বারের বেশি স্পার্ম দিলে ফৌজদারি কোনও মামলা রুজু হয় না। তাই বারবার স্পার্ম ডোনেট করেই গিয়েছেন তিনি। সম্প্রতি এক মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন জোনাথনের ‘বাবা’ হওয়া আটকাতে। প্রসঙ্গত, যে মহিলা আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনিও জোনাথনের স্পার্ম নিয়েছিলেন। ওই মহিলার আর্জি ছিল, আদালত নির্দেশ দিয়ে জোনাথনের স্পার্ম ডোনেট বন্ধ করুক।

অবশ্য স্পার্ম ডোনেট যিনি করছেন তাঁর দাবি ছিল, তিনি সংগীত শিল্পী। তাই জেনেটিক অবদান সচল রাখার জন্যই তিনি দেশে ও বিদেশে স্পার্ম ডোনেট করেন। উল্লেখ্য, ২০১৭ সালে এই স্পার্ম ডোনারকে ডাচ সোসাইটি অব অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি শুক্রাণু না দেওয়ার জন্য সতর্ক করেছিল জোনাথনকে। কারণ তখনই জানা গিয়েছিল, ১১টি হাসপাতালের তথ্য অনুযায়ী তিনি ১০২ জনের বাবা হয়েছিলেন। তবুও বেপরোয়া সংগীতশিল্পী।

সমীক্ষা যেই সংস্থা করেছে তার চেয়ারম্যান টাইস ভ্যান ডার মীর জানিয়েছিলেন, মাত্র এক সপ্তাহেই এক দেশ-বিদেশ থেকে তিনি ৩০ জনেরও বেশি মহিলার কল পেয়েছেন। যাদের স্পার্ম ডোনেট করেছেন জোনাথন। স্পার্ম ডোনেট নিয়ে সমীক্ষা করা সংস্থার দাবি, এখন সংস্থার লড়াই ‘শুক্রাণুদাতার পরিচয় গোপন রাখার বিরোধিতা করে’। তা না হলে স্পার্ম ডোনেট কে কতবার করছে, তা নির্ধারণ করা জটিল হয়ে ওঠে। সংস্থা সূত্রে খবর, স্পার্ম ডোনেটের বিনিময়ে ১০ থেকে ২০ ডলার দেওয়া হয়। ওই সংস্থার আবেদন, এখনও যেসব সরকারি বা বেসরকারি হাসপাতালে জোনাথনের স্পার্ম সংরক্ষিত আছে, সেই সব যেন নষ্ট করা হয়। তবে, সংরক্ষিত স্পার্ম তাঁকে দেওয়া যেতে পারে যিনি ইতিমধ্যেই জোনাথমের স্পার্মে মা হয়েছেন, তিনি আরও সন্তান চাইলে।   

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা