আমেরিকার টেক্সাসে বন্দুকবাজের গুলিতে নিহত একই পরিবারের পাঁচজন

আততায়ীর খোঁজে জোর তল্লাশি শুরু করেছে ক্লেভল্যান্ড পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত আমেরিকার মাটি। শুক্রবার রাতে টেক্সাসের ক্লেভল্যান্ডে বন্দুকবাজের এলোপাতাড়ি গুলিতে প্রাণ হারিয়েছেন আট বছরের এক শিশু-সহ একই পরিবারের পাঁচজন। ঘটনার পরেই চম্পট দিয়েছে আততায়ী। তার খোঁজে জোর তল্লাশি শুরু করেছে ক্লেভল্যান্ড পুলিশ।

শনিবার মার্কিন সংবাদমাধ্যম ‘সিএনএন’ এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ সান জাসিনটো কাউন্টির শেরিফের অফিসে একটি ফোন আসে। ওই ফোনে ক্লেভল্যান্ডের এক পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, একজন মদ্যপ মেক্সিকান যুবক আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে বাড়িতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে এবং পরিবারের সদস্যদের হেনস্তা করছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কিন্তু ততক্ষণে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছে।

পুলিশ আধিকারিকরা বাড়ির ভিতর থেকে আট বছরের এক শিশু সহ পাঁচ জনের গুলিবিদ্ধ দেহ বিক্ষিপ্ত অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। ক্লেভল্যান্ড পুলিশের আধিকারিকরা নিহতদের পরিচয় প্রকাশ করেননি। তবে পাঁচজনই হন্ডুরাসের বাসিন্দা বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। নিহতদের সঙ্গে ঘাতকের পূর্ব পরিচয় ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। পুরনো কোনও শত্রুতার জেরেই নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন তাঁরা।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা