EPL-2022-23: আলভারেজ-এর প্রশংসায় গুর্দিওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি মরশুমে ম্যাঞ্চেস্টার সিটি যেন অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়ে যাচ্ছে। এর কারণ হিসেবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন একজন খেলোয়াড়ের ফর্মের চূড়ান্ত শিখরে থাকা। তিনি হলেন নরওয়ের আর্লিং হালান্ড। হালান্ডের ছায়ায় চলতি মরশুমে বেশ কিছুটা ঢাকা পড়ে গেলেও দলের কোচের প্রশংসা কুড়িয়ে নিলেন আর্জেন্টিনার তারকা আলভারেজ।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের দলের অন্যতম সদস্য ছিলেন আলভারেজ। সেই বিশ্বকাপ ফুটবলে তিনি খেলেছিলেন ৭টি ম্যাচ। গোল করেছিলেন ৪টি। এবং গোল করতে সহায়তা করেছিলেন ১টি ম্যাচে।

সেই কাতার বিশ্বকাপের আসর থেকে ফেরার পরই চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর দিকেও নজর রেখেছিলেন ফুটবল বিশেষজ্ঞ থেকে শুরু করে তাঁর অগণিত ভক্তরা। আলভারেজ তাঁদের হতাশ করেননি।

আরও জানতে পড়ুন :  লকনৌকে হারিয়ে লিগ টেবিলে ওপরে ওঠাই লক্ষ্য বিরাটদের

Published by:

গত রবিবার ফুলহ্যামের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি। সেই ম্যাচে ফুলহ্যামকে ২-১ গোলে পরাজিত করে ম্যাঞ্চেস্টার সিটি। সেই ম্যাচে ম্যান সিটির হয়ে দুটি গোলের ক্ষেত্রেই অবদান রয়েছে আলভারেজের। প্রথমটি নিজে আদায় করে দিয়েছেন। আর দ্বিতীয়টি তো এসেছে তাঁরই পা থেকে।

এরপর ম্যাচ শেষেই গুর্দিওয়ালা প্রশংসা করেন আলাভারেজের। বলেন, যেভাবে আলভারেজ আজকে মাঠে চাপের মুখেও বল নিজের আয়ত্বে রেখে আমাদের আক্রমণে সহায়তা করেছে তার জন্য ওঁকে কুর্নিশ জানাতেই হবে। পাশাপাশি গুর্দিওয়ালা আরও বলেন, গোল দিয়ে আমি কোনও খেলোয়াড়কে বিচার করি না।

এরপর বিশ্বকাপের প্রসঙ্গ টেনে এনে গুর্দিওয়ালা বলেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দারুণ খেলে আলভারেজ। বিশ্ব ফুটবলের সেই আসরে অন্য অনেক দেশের প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে থেকেও নিজের জাত চেনানো যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, তা সকলেই জানেন। কাজেই সেই আসরে যখন ও সফল হয়েছে, তখনই আমি ভেবেছিলাম এবার আলভারেজ অনেক পরিণত হয়েছে। তারই ফল আমরা দেখতে পাচ্ছি ইংলিশ প্রিমিয়ার লিগেও।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি