Loading live market data...
Loading active stocks...
Connecting...

লখনউকে ১৮ রানে হারিয়ে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

বেঙ্গালুরুর বোলারদের আটোসাঁটো বোলিংয়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে লখনউয়ের ব্যাটিং লাইন আপ।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: অল্প রানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে বেঁধে রেখেও ব্যাটারদের চরম ব্যর্থতায় ঘরের মাঠে জয় পেল না লখনউ সুপার জায়ান্টস। আরসিবি বোলারদের দুরন্ত বোলিংয়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল লখনউয়ের ব্যাটিং লাইন আপ। ১৯.৪ ওভারে ১০৮ রানে গুটিয়ে গেল ইনিংস। ফলস্বরূপ ১৮ রানে হেরে গেল লোকেশ রাহুলের দল।

সোমবার রাতে লখনউয়ের অটলবিহারী বাজপেয়ী স্টেডিয়ামে জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে লখনউ। সামান্য রান তাড়া করতে নেমে শুরু থেকে বিপর্যয়ের মুখে পড়ে লোকেশ রাহুলের দল। দ্বিতীয় বলে শূন্য রানে কাইল মেয়র্সকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন মহম্মদ সিরাজ। সেই ধাক্কা সামলে ওঠার আগেই ক্রুনাল পাণ্ড্যকে (১১ বলে ১৪)ফেরান গ্লেন ম্যাক্সওয়েল। পরের ওভারে আয়ুষ বাদানিকে (১১ বলে চার) আউট করেন জোশ হ্যাজেলউড। চার নম্বরে ব্যাট করতে নামা দীপক হুদা ফের ব্যর্থ হন (১)। তাঁকে ফেরান ওয়ানিন্দু হাসারাঙ্গা।

২৭ রানে চার উইকেট হারিয়ে রীতিমতো বিপাকে পরে যায় লখনউ। মার্কাস স্টোইনিসের সঙ্গে পঞ্চম উইকেটে জুটি বাঁধা নিকোলাস পুরানের দিকে তাকিয়ে ছিলেন লখনউয়ের সমর্থকরা। কিন্তু তিনিও হতাশ করেন। কর্ণ শর্মার বলে মহীপাল লোমরোর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্যারিবীয় ব্যাটার (৭ বলে ৯)। জয়ের গন্ধ পেয়ে রীতিমতো উজ্জীবিত হয়ে বল করতে থাকেন বেঙ্গালুরুর বোলাররা। কিন্তু তাঁদের সামনে বাঁধা হয়ে দাঁড়ানোর চেষ্টা চালিয়েছিলেন স্টোইনিস ও কৃষ্ণাপ্পা গৌথাম। ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে দুজনে ২৭ রান যোগ করেন। স্টোইনিসকে (১৯ বলে ১৩) ফিরিয়ে ফের লখনউকে জোর ধাক্কা দেন কর্ণ শর্মা। খানিক বাদে তাড়াহুড়ো করে রান নিতে গিয়ে আউট হয়ে যান গৌথাম (১৩ বলে ২৩)। রবি বিষ্ণোই (৫) রান আউট হয়ে ফেরেন। নবম উইকেটে জুটি বেঁধে আমিত মিশ্র ও নাভিন উল হক কোনও ক্রমে দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। নাভিনকে (১৩) ফেরান হ্যাজেলউড। শেষ ওভারের চতুর্থ বলে অমিত মিশ্রকে (১৯) ফিরিয়ে লখনউয়ের ইনিংস মুড়িয়ে দেন হর্ষল পটেল।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত