শিল্পকর্মের নমুনা হিসেবে রাখা কলা দেওয়াল থেকে খুলে খেয়ে নিলেন দর্শনার্থী

বেনজির ঘটনাটি ঘটেছে সিওলের লেয়াম মিউজিয়াম অফ আর্টের এক শিল্প প্রদর্শনীতে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কবি সুকান্ত ভট্টাচার্য সেই কবেই লিখেছিলেন, ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’ খিদের জ্বালায় এবার শিল্পকর্মের নমুনা হিসেবে জাদুঘরের দেওয়ালে টেপ দিয়ে সাঁটিয়ে রাখা কলা খুলে নিয়ে খেয়ে ফেললেন এক দর্শনার্থী। শুধু তাই নয়, কলা খেয়ে খোসাটি ফের টেপ দিয়ে সাঁটিয়ে রাখলেন দেওয়ালে। আর ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোমাধ্যমে ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। যিনি এমন কাণ্ড ঘটিয়েছেন সেই নোহ হুইন সো সিওল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। নিজের কৃতকর্মের জন্য মোটেও অনুতপ্ত নয় সে। বরং সাফাই দিতে গিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলেছেন, ‘সকালে প্রাতঃরাশ করা হয়নি, তাই কলাটি খেয়ে নিয়েছি। এতে অপরাধের কী হলো?’

ব্রিটিশ সংবাদমাধ্যম  ‘বিবিসি’ জানিয়েছে, সিওলের লেয়াম মিউজিয়াম অফ আর্টে ইতালির বিখ্যাত শিল্পী মাউরিজিও কাতলানের নানা শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী চলছিল। প্রদর্শনীর অংশ হিসেবে দেওয়ালে একটি গোটা কলাকে টেপ দিয়ে সাঁটিয়ে রেখেছিলেন প্রখ্যাত শিল্পী। নাম দিয়েছিলেন ‘কমেডিয়ান’। গত বৃহস্পতিবার বন্ধুদের সঙ্গে শিল্প প্রদর্শনী দেখতে গিয়েছিল সিওল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া নোহ হুইন সো। জাদুঘরের দেওয়ালে টেপ দিয়ে সাঁটা পাকা কলা দেখে লোভ আর সামলাতে পারেনি। হাতের নাগালে থাকা কলাটি খুলে নিয়ে নিমিষে খেয়ে ফেলে। পরে খোসাটি আবার টেপ দিয়ে সেঁটে দেয়। প্রদর্শনীতে উপস্থিত একজন নিরস্ত হওয়ার অনুরোধ জানিয়েছিল। তাতে কর্ণপাত করেনি নোহ। কলাটি নিমিষেই খেয়ে নেয়।

আচমকাই কেন কলার ওপরে নজর পড়ল জানতে চাইলে নির্লিপ্ত কণ্ঠে নোহ জানায়, সকালে প্রাতঃরাশ করার সময় হয়নি। তাই খিদে পেয়েছিল। এমন অবাক করার মতো ঘটনা ক্যামেরাবন্দি করে নোহের এক সঙ্গী। ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে দেয় সে। নিমিষেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি। এ বিষয়ে জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই কলার স্থানে নতুন একটি কলা রাখা হয়েছে।  কলা খেয়ে ফেলার জন্য নোহকে জরিমানা করা হচ্ছে না। যার শিল্পকর্মের প্রদর্শনীতে এমন নজিরবিহীন ঘটনা ঘটেছে সেই ইতালিয়ান শিল্পী মাউরিজিও কাতেলান প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেছেন, ‘এটা কোনও সমস্যা নয়।’  

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা