‘যত কু-প্রস্তাব আসবে, ততই এমন ছবি দেব’, সোশ্যাল মিডিয়ায় যৌন হেনস্থার সম্মুখীন ‘জুন আন্টি’

বয়স ৪০ পেরিয়ে গিয়েছে, কিন্তু ফিগারের দিক দিয়ে তরুণ অভিনেত্রীদেরও হার মানিয়ে দেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে সেলিব্রিটিদের ঘরে অবাধ প্রবেশ ভক্তদের। প্রতিনিয়ত তারকারা তাঁদের জীবনের নানান মুহূর্ত শেয়ার করছেন সোশ্যাল মিডিয়ায়, আর পান থেকে চুন খসলেই তাতে ধেয়ে আসে কটাক্ষের বন্যা। অভিনেত্রী ঊষসী চক্রবর্তী, যিনি ভক্তদের কাছে জুন আন্টি নামেই পরিচিত। বয়স ৪০ পেরিয়ে গিয়েছে, কিন্তু ফিগারের দিক দিয়ে তরুণ অভিনেত্রীদেরও হার মানিয়ে দেন তিনি।

শরীরচর্চার ক্ষেত্রে কখনই ঢিলেমি পছন্দ নয় তাঁর। শত ব্যস্ততার মধ্যেও নিয়মিত শরীরচর্চা করতে ভোলেন না অভিনেত্রী। মাঝেমধ্যেই নিজের শরীরচর্চার ছবি দিয়ে ভক্তদের অনুপ্রাণিত করেন অভিনেত্রী। তবে তিনি জিম নয়, সনাতনী শরীরচর্চা যোগেই ভরসা রাখেন। জিমে যাওয়া পছন্দ নয় তাঁর। তবে নিয়মিত যোগচর্চার অভ্যাস রয়েছে তাঁর। এবার কর্ণপিডাসন করে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই উড়ে আসে কটাক্ষের বাণ। লাগাতার কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। সঙ্গে কুপ্রস্তাব। যদিও এতে একবারেই অসন্তুষ্ট নন অভিনেত্রী, এই প্রসঙ্গে ঊষসীর সাফ কথা, মানুষ যত এমন করবে, আমি তত বেশি করে এ রকম ছবি দেব।

একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে খানিকটা ক্ষুব্ধ হয়েই ঊষশী বলেন, তাঁকে এই পোজ় দেখে অনেকেরই যৌন চাহিদার উদ্রেক উঠেছে। তবে কর্ণপিডাসন এমন একটা আসন যা অবসাদ, বদহজমের ক্ষেত্রে ভীষণ উপকারী। এই ধরনের একটু কঠিন যোগাসন করার অভ্যাস আছে তাঁর। সেটা দেখে নানা কটু কথা হচ্ছে। আসলে সমাজমাধ্যমের অশিক্ষিত মানুষদের কাছে তারকারাই টার্গেট। সমাজমাধ্যমে গালাগালি করা এক অভূতপূর্ব ব্যাপার! তবে যে যাই বলুক, তিনি এমন ছবি দেবেনই। 

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২