তিন বছর জেল খেটে বাড়ি ফিরলেন করোনা নিয়ে প্রথম সতর্ক করা ফ্যাং বিন

জেলের সাজা খেটে গত রবিবারই উহানের বাড়িতে ফিরেছেন ফ্যাং।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: তিনিই গোটা বিশ্বকে প্রথম করোনাভাইরাস নিয়ে সতর্ক করেছিলেন। চিনের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিও পোস্ট করে বিশ্ববাসীকে সাবধান করার চেষ্টা চালিয়েছিলেন। আর তা করতে গিয়েই শি চিনফিং প্রশাসনের রাজরোষে পড়ে জেলে যেতে হয়েছিল। টানা তিন বছর জেলের সাজা খেটে অবশেষে বাড়ি ফিরেছেন কোভিডের হুইসলব্লোয়ার ফ্যাং বিন। আপাতত উহানে নিজের বাড়িতেই স্বেচ্ছাবন্দি হয়ে রয়েছেন।

ব্রিটিস সংবাদমাধ্যম ‘বিবিসি’র প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালের ডিসেম্বরে চিনের উহানের প্রাণিবাজার থেকে প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা খোলসা করেছিলেন ফ্যাং বিন। উহান হাসপাতালের বাইরে মানুষের ভিড় আর ছড়িয়ে ছিটিয়ে থাকা মৃতদেহের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। দেশের সুনাম নষ্টের দায়ে প্রথমে তাঁকে আটক করে পুলিশ। পরে ছেড়ে দেয়। ছাড়া পাওয়ার পরেও মানুষকে সতর্ক করতে থাকেন। এর পরে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে আচমকাই নিখোঁজ হয়ে  যান ফ্যাং। পরে জানা যায়, দেশদ্রোহিতার দায়ে তাঁকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

গত রবিবারই তিন বছরের জেলের সাজা খেটে বাড়ি ফিরেছেন ফ্যাং। আপাতত সুস্থই রয়েছেন। যদিও নতুন করে রাজরোষে পড়ার ভয়ে সংবাদমাধ্যমের সামনে নতুন করে মুখ খুলতে চাননি। যে মারণ ভাইরাস নিয়ে গোটা বিশ্বকে প্রথম সতর্ক করে দিয়েছিলেন উহানের বাসিন্দা ফ্যাং, সেই করোনাভাইরাস গত সাড়ে তিন বছরে ৬৮ লক্ষ ৬৭ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে। তাঁর সতর্ক করে দেওয়ার পরেও চিন প্রশাসন কঠোর পদক্ষেপ না নিয়ে করোনাভাইরাসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানোয় কিছুটা অনুশোচনা রয়েছে ফ্যাংয়ের।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা