আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সার্বিয়ায় স্কুলে ঢুকে এলোপাতাড়ি গুলি কিশোরের, ৮ পড়ুয়া-সহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক:  সার্বিয়ার রাজধানী বেলগ্রেডের এক স্কুলে অতর্কিতে হানা দিয়ে এলোপাতাড়ি গুলি চালাল ১৪ বছরের এক কিশোর। আর ওই এলোপাতাড়ি গুলিতে আট পড়ুয়া ও স্কুলের এক নিরাপত্তা রক্ষীর মৃত্যু হয়েছে। ছয় পড়ুয়া-সহ এক শিক্ষক গুলিতে জখম হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যেই বন্দুকবাজ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারণে গুলি চালানোর ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে,  বুধবার সকালে বেলগ্রেডের ভ্লাদিসলভ রিবনিকারের এক স্কুলে বন্দুক নিয়ে চড়াও হয় সপ্তম শ্রেণির ছাত্র ১৪ বছরের এক কিশোর। প্রথমেই একটি শ্রেণিকক্ষে ঢুকে শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়। গুলিতে ওই শিক্ষক গুরুতর জখম হন। শ্রেণিকক্ষে উপস্থিত পড়ুয়ারা ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে চি‍ৎকার শুরু করে দেয়। এতে ঘাবড়ে গিয়ে বন্দুকবাজ কিশোর এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলিতে আট পড়ুয়ার ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাধা দিতে এসে প্রাণ হারান স্কুলের নিরাপত্তারক্ষী।

শ্রেণিকক্ষ থেকে বেরিয়ে স্কুলের লনে থাকা অভিভাবক ও অশিক্ষক কর্মচারিদের লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ কিশোর। খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত বন্দুকবাজ ওই পড়ুয়াকে নিরস্ত করে গ্রেফতার করে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, বাবার বন্দুক নিয়েই ওই পড়ুয়া এদিন স্কুলে চড়াও হয়েছিল। সেন্ট্রাল ব্রাকারের মেয়র মিলান নেডেলকোভিচ জানিয়েছেন, ‘আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। গুলিবিদ্ধ শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক তাঁকে বাঁচানোর জন্য মরিয়া লড়াই চালাচ্ছেন চিকি‍ৎসকরা।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ