বিশ্বকাপে ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিতকে পুরনো ছন্দেই দেখা যাবে: দীনেশ লাড

Share:

সুদীপ্ত ভট্টাচার্য:  চলতি আইপিএল-এ একেবারেই ছন্দে নেই মুম্বই দলের অধিনায়ক রোহিত শর্মা। রোহিতের এই ফর্ম দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ। একি এ কোন রোহিতকে আমরা দেখছি। আইপিএল-এর এতগুলি ম্যাচ হয়ে গেল তবুও হিটম্যান যেন এখন অতীতের ছায়া মাত্র। ব্যাটে রানই আসছে না তাঁর।যা নিয়ে চিন্তায় এখন মগ্ন রোহিত থেকে শুরু করে তাঁর ভক্তরা। কিন্তু প্রিয় ছাত্রের এই ফর্ম দেখে একেবারেই হতাশ নন তাঁর কোচ দীনেশ লাড।

বুধবার পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে নামার আগে হিটম্যানের কোচের সঙ্গে যোগাযোগ করে জানতে চাওয়া হয় রোহিতের এইরকম পারফরম্যান্স কেন হচ্ছে? তার উত্তরে দীনেশ লাড বলেন, দেখুন এটা হতেই পারে। শুধু তো রোহিত বলেই নয়, যে কোনও ক্রিকেটারেরই এইরকম হয়। একটা খারাপ সময় আসে, আবার তা চলেও যায়। কাজেই রোহিত খুব শীঘ্রই এই খারাপ সময়টা অতিক্রম করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস।

এরপরই কথা প্রসঙ্গে উঠে এল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা। ওভালের যে ম্যাচে ভারতকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে। দলনেতা রোহিত। কাজেই আইপিএল-এর এই ফর্ম কি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রভাব ফেলবে? প্রশ্নটা শুনেই যেন রোহিতের ছোটবেলার কোচ বলেন, আসল কথা কি সকলে রোহিতের আইপিএল-এর এই পারফরম্যান্সটা দেখে ভাবছেন, আমি কিন্তু একেবারেই চিন্তিত নই ওঁকে নিয়ে। কেননা মাথায় রাখতে হবে আইপিএল-আর টেস্ট ম্যাচ দুটো কিন্তু সম্পূর্ণ ভিন্ন। আইপিলএল হয় ২০ ওভারে। সুতরাং সেখানে প্রত্যেকটি বল হিট করতে হয় ম্যাচ জেতার জন্য। ফলে বাজে বল খেলে আউট হওয়ার সম্ভাবনা বেশি থাকে। কাজেই তার সঙ্গে টেস্ট বা ৫০ ওভারের খেলার কোনও তুলনা করলে চলবে না। আমার ছাত্রের প্রতি এতটুকু বিশ্বাস আছে ও ঠিক ঘুরে দাঁড়াবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে। তখন দেখবেন অন্য রোহিতকে। এটুকু আমি বলতে পারি জোর গলায়। বাকিটা অবশ্যই ভাগ্য। যা সহায় না থাকলে কোনওকিছু সম্ভব নয়।

আরও জানতে পড়ুন: নাইটদের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও টপ অর্ডার ব্যাটসমানরাই ভরসা হায়দরাবাদের

এরপর দীনেশ লাডের কাছে শেষ প্রশ্ন ছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ভারতের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টেও হয়তো নেতৃত্বে থাকবেন রোহিত। তবে কি রোহিতের ওপর অধিনায়কের একটি বাড়তি চাপ পড়ছে। যার জন্যই হিটম্যানের ব্যাটে রান নেই।

প্রশ্নটা শুনে রোহিতের ছোটবেলার কোচের স্পষ্ট স্বীকারোক্তি, দেখুন রোহিতকে আমি খুব ছোটবেলা থেকে দেখেছি। ও চাপহীনভাবে থাকার চেষ্টা করে সবসময়। সে ক্ষেত্রে অধিনায়কত্বের চাপ রোহিতের ওপর প্রভাব ফেলবে না একেবারেই। আর সবচেয়ে বড় কথা রোহিত খুব টিমম্যান। দলের সকলের কাছেই ওঁর গ্রহণযোগ্যতা আছে। আমি আবারও বলছি, আপনারা একটু ভরসা রাখুন রোহিতের ওপর। দেখবেন রোহিত আপনাদের নিরাশ করবে না।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা