মিলল বিদেশে যাওয়ার অনুমতি, তুনিশাকে ভুলে রোহিত শেট্টির শোয়ে অংশগ্রহণ শীজানের

শীজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র নিশ্চিত করেছেন যে, অভিনেতা খাতরন কে খিলাড়ি 13-এর জন্য বিদেশ যাবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মাস দুয়েক আগেই জামিনে মুক্ত হয়েছে টেলিভিশন অভিনেতা শীজান খান। তুনিশা মৃত্যুর দায়ে প্রায় ৭০ দিন জেল হেফাজতে ছিলেন অভিনেতা। গত বছর ২৪ ডিসেম্বরে আচমকাই সিরিয়ালের সেটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন জনপ্রিয় হিন্দি ধারাবাহিক আলি বাবা: দাস্তান-ই-কাবুল-এর নায়িকা তুনিশা শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ২০ বছর। তুনিশা মৃত্যুর একদিন পরেই গ্রেপ্তার হন, এই সিরিয়ালেরই নায়ক শীজান। তুনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার হন শীজান। কারণ তুনিশা মৃত্যুর ১৫ দিন আগে শীজানের সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে যায়। অভিযোগ উঠেছিল, বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে না পেরেই আত্মহত্যা করেন তুনিশা। তবে তুনিশার মৃত্যুর কারণ আজও অধরা। এদিকে তুনিশার সঙ্গে কাটানো সময় মাঝে মধ্যেই শীজানের ইনস্টাগ্রামে ফুটে ওঠে। পাসপোর্ট জমা রেখে এবং ১ লাখ টাকার ব্যক্তিগত বন্ডে ছাড়া পেয়েছেন শীজান। যদিও তুনিশার মৃত্যু এবং শীজানের জেল হাজতের পরেই আলি বাবা: দাস্তান-ই-কাবুল-এর নতুন কাহিনী শুরু হয়েছে। নায়ক-নায়িকা বদলে গিয়েছে। তাহলে শীজান কী করছেন এখন? 

শোনা যাচ্ছে, খুব শীঘ্রই রোহিত শেঠির খতরন কে খিলাড়ি 13-এ অংশ নিতে চলেছেন শীজান। অভিনেতা বর্তমানে তুনিশা শর্মার আত্মহত্যার মামলায় জামিনে রয়েছেন। অ্যাডভেঞ্চার-ভিত্তিক এই রিয়েলিটি শোয়ের জন্য তাঁকে বিদেশ ভ্রমণ করতে হবেই, তাই অনুমতি নেওয়ার জন্য কিছুদিন আগেই আদালতের কাছে আবেদন করেছিলেন শীজান। আজ ৩ মে আদালত তাঁকে শোতে অংশগ্রহণ করার অনুমতি দিয়েছে। শীজানের আইনজীবী শৈলেন্দ্র মিশ্র নিশ্চিত করেছেন যে, অভিনেতা খাতরন কে খিলাড়ি 13-এর জন্য বিদেশ যাবেন। শোটি পরিচালনা করবেন চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠি। শৈলেন্দ্র মিশ্র ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “আমরা আদালতের কাছে কৃতজ্ঞ, কারণ আমাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং শীজান খানকে খাতরন কে খিলাড়ির জন্য বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। উত্তর এবং যুক্তি আমাদের মামলাকে সমর্থন করেছিল এবং আদালতকে বিভ্রান্ত করার তাঁদের প্রচেষ্টাও দোরগোড়ায় ব্যর্থ হয়েছিল।”

খতরন কে খিলাড়ি সম্পর্কে ১৩

রোহিত শেট্টি দ্বারা হোস্ট করা, এই বছরের সিজনে খতরন কে খিলাড়ি 13-এ প্রতিযোগী হচ্ছেন, শিব ঠাকরে, অরিজিত তানেজা, আঞ্জুম ফাকিহ, রুহি চতুর্বেদী, অঞ্জলি আনন্দ এবং আরও অনেকে। শোটি মে মাসে ফ্লোরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে, চলতি বছরের জুলাই মাস থেকে এটি সম্প্রচারিত হতে পারে।

দেশের প্রথম আইআইটি হিসেবে চিকিৎসাশাস্ত্রের পাঠ চালু করছে খড়গপুর

হোয়াটসঅ্যাপে বাড়তি সুরক্ষা! পাঠানো যাবে ‘ভিউ ওয়ান্স’ টেক্সট মেসেজ

বাইরে মুচমুচে, ভিতরে নরম! বাড়িতেই বানান ছটপুজো স্পেশাল গুড়ের ঠেকুয়া

শনির উল্টো চালে চমকাবে ভাগ্য, সাফল্যের শিখরে পৌঁছবে এই ৩ রাশি

সোনা-রুপোর রাজকীয় সাজে আদি মা, চন্দননগরে আজও অটুট ৩০০ বছরের ঐতিহ্য

চুপিসারে বিয়ের প্রস্তুতি মিমির, ভাইরাল আমন্ত্রণপত্রে ফাঁস পাত্রের নাম!

পরকীয়া ও তথ্য পাচার কাণ্ডে NVIDIA থেকে ঘাড় ধাক্কা খেলেন জেনসেন হুয়াং

শুক্রতেই শহরে শীতের আমেজ, জাঁকিয়ে ঠান্ডা কবে? জানিয়ে দিল হাওয়া অফিস

সরকারি ফাইল ফেলে রাখার দিন শেষ, কাজে গতি আনতে নবান্নের কড়া নির্দেশ

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

এসআইপি করার আগে জানুন মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ৫ টিপস

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২