বিধ্বংসী লিভিংস্টোন-জিতেশ, মুম্বইকে ২১৫ রানের লক্ষ্য দিল পঞ্জাব

লিয়াম লিভিংস্টোন ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: ঘরের মাঠে কার্যত মুম্বইয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন লিয়াম লিভিংস্টোন ও জিতেশ শর্মা। আর দু’জনের নিরবিচ্ছিন্ন ১১৯ রানের জুটিতেই রোহিত শর্মাদের বিরুদ্ধে রানের পাহাড় গড়ল পঞ্জাব কিংস। মোহালি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৪ রান করেছে শিখর ধাওয়ানের দল।  

বুধবার রাতে টসে জিতে প্রথমে পঞ্জাবকে ব্যাট করতে পাঠান মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। দ্বিতীয় ওভারেই আরশাদ খানের বলে সাজঘরে ফিরে যান চলতি আইপিএলে লাগাতার ব্যর্থ হওয়া প্রভসিমরান সিং (৯)। সেই ধাক্কা সামলে ওঠার দায়িত্ব নিজের কাঁধে নেন পঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেটে ম্যাট শর্টকে নিয়ে ৪৯ রান যোগ করেন। অষ্টম ওভারে পীযূষ চাওয়ালের স্পিনের ফাঁদে ধরা দিয়ে সাজঘরে ফেরেন শিখর (২০ বলে ৩০)। এগিয়ে এসে খেলতে গিয়ে বলের ফ্লাইট মিস করা পঞ্জাব অধিনায়ককে স্টাম্প ছিটকে যেতে ভুল করেননি ঈশান কিষাণ। শিখর ফেরার পরে শর্ট ও লিয়াম লিভিংস্টোন দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। দ্বাদশ ওভারে বল করতে এসে শর্টকে (২৬ বলে ২৭) ফিরিয়ে জুটি ভাঙেন পীযূষ চাওলা।

এর পরে চতুর্থ উইকেটে জুটি বেঁধে মুম্বইয়ের বোলারদের সামনে বাধার পাহাড় হয়ে দাঁড়ান লিভিংস্টোন ও জিতেশ শর্মা। দুজনেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে থাকেন। আকাশ মাড়ওয়ালকে সীমানার বাইরে পাঠিয়ে ৩২ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন লিভিংস্টোন। অর্ধশতরান পূর্ণের পরে আরও রুদ্রমূর্তি ধারণ করেন ইংলিশ ব্যাটার। শেষ পর্যন্ত ৪২ বলে ৮২ রানে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল সাতটি চার আর চারটি ছয়ে। অল্পের জন্য অর্ধশতরান পাননি জিতেশ শর্মা। পাঁচটি চার ও দুটি ছক্কার সাহায্যে ২৭ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন। ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ২১৪ রান তোলে পঞ্জাব। মুম্বইয়ের পক্ষে পীযূষ চাওলা ২৯ রানে দুই উইকেট নিয়েছেন।

বিজেপিতে যোগ দিয়ে নতুন ইনিংস শুরু ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের

সন্তান জন্মানোর পর মায়ের পাশাপাশি বাবারও হরমোন ক্ষরণের পরিবর্তন ঘটতে পারে

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা