২৩ বছরেই না ফেরার দেশে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার ফাইনালিস্ট সিয়েন্না উইয়ার

গত ২ এপ্রিল ঘোড়ায় চড়ার সময় পড়ে গিয়ে গুরুতর চোট পান অস্ট্রেলিয়ান মডেল।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জীবনযুদ্ধে হার মানলেন অস্ট্রেলিয়ান মডেল ও ২০২২ সালের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতার অন্যতম ফাইনালিস্ট সিয়েন্না উইয়ার। গত ২ এপ্রিল ঘোড়ায় চড়তে গিয়ে পড়ে গিয়ে মারাত্মক চোট পেয়েছিলেন ২৩ বছর বয়সী মডেল। টানা এক মাসের বেশি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। অবশেষে বৃহস্পতিবার চিকি‍ৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে চির ঘুমের দেশে পাড়ি দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক পোস্ট’ জানিয়েছে, সিডনি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য ও মনোবিজ্ঞানে স্নাতক সিয়েন্না ছোট থেকেই মডেলিং জগতে পা রাখেন। ২০২২ সালে মিস ইউনিভার্স অস্ট্রেলিয়া প্রতিযোগিতায় ফাইনাল পর্বে জায়গা করে নেন। হাসিখুশি, প্রাণবন্ত সিয়েন্না ছোট বেলা থেকেই ঘোড়ায় চড়তে পছন্দ করতেন। শুধু চড়তে পছন্দই করতেন না, দুরন্ত গতিতে ঘোড়া ছুটিয়ে নিয়ে চলতেন। মেয়ের এমন দস্যিপনায় আতঙ্কেই থাকতেন সিয়েন্নার বাবা-মা।

গত ২ এপ্রিল উইন্ডসর পোলো গ্রাউন্ডে ঘোড়ায় চড়তে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন অস্ট্রেলিয়ান মডেল। আচমকাই ঘোড়া থেকে নিচে পরে যান। মাথা-সহ একাধিক জায়গায় চোট পান। তড়িঘড়ি সিয়েন্নাকে হাসপাতালে ভর্তি করা হয়। শারীরীক অবস্থার অবনতি ঘটায় লাইফ সাপোর্টে রাখা হয় তাঁকে। এক মাসের বেশি সময় ধরে জীবন-মৃত্যুর সঙ্গে যুদ্ধ শেষে বৃহস্পতিবার চির ঘুমে ঢলে পড়েন। সিয়েন্নার মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকপ্রকাশ করেছেন তাঁর অনুরাগী-ভক্তরা। অনেকলেই লিখেছেন, ‘কে বলল তুমি নেই, তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী