রাজা চার্লসের অভিষেকে বাংলাদেশি বংশোদ্ভূত শেফের রেসিপি, আর কী কী থাকছে?

অভিষেক অনুষ্ঠানের ভোজে যে মেনুগুলি থাকবে সেগুলি রাজপরিবারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক শনিবার। রাজা ও রানির অভিষেকের অনুষ্ঠানে ভোজের তালিকায় জায়গা করে নিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত শেফ নাদিয়া হুসাইনের তৈরি করোনেশন অবারজিন।

রাজা তৃতীয় চার্লস ও কুইন কনসর্ট ক্যামিলার আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের ভোজে যে মেনুগুলি থাকবে সেগুলি রাজপরিবারের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে। রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপমহাদেশীয় খাবার হিসাবে জায়গা করে নিয়েছে স্ন্যাক্স কিশ। প্যাস্ট্রিতে পালংশাক, মটরশুঁটি ও সুগন্ধিযুক্ত ভেষজ ট্যারাগনের সমন্বয়ে তুলতুলে স্বাদের এই কিশ প্রস্তুত করা হবে। দুপুরের খাবারে মেনুর সঙ্গে থাকবে গ্রিন স্যালাড এবং সেদ্ধ নতুন আলু দিয়ে গরম বা ঠান্ডা খাবার।

খাবারের মেনুতে আরও থাকবে, ব্রিটিশ শেফ মার্ক ফ্লানাগানের তৈরি করোনেশন কিশ। কাস্টার্ড, পনির, মাংস, সামুদ্রিক পণ্য দিয়ে বানানো কেকজাতীয় খাবার এটি। থাকবে ব্রিটিশ শেফ গ্রেগ ওয়ালেশের তৈরি প্রন ট্যাকোস উইথ পাইনঅ্যাপল সালসা। থাকছে চিংড়ি মাছ ও আনারস দিয়ে বানানো টাকো। স্ট্রবেরি অ্যান্ড জিঞ্জার ট্রিফল, যা বানিয়েছেন ব্রিটিশ শেফ অ্যাডাম হ্যান্ডলিং। চিনা বংশোদ্ভূত মার্কিন শেফ কেন হমের তৈরি এশীয় ধরনে বানানো ভেড়ার মাংস। লে কর্ডন ব্লিউ লন্ডন’স কুলিনারি স্কুলের তৈরি করোনেশন চিকেন। ব্রিটিশ বেকার মার্থা কলিসনের তৈরি করোনেশন ক্রাউন স্কনস। থাকবে মার্কিন ফুড স্টাইলিস্ট ও বেকার ক্লেয়ার তাকের তৈরি ব্রাউন সুগার ভিক্টোরিয়া স্পঞ্জ।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী