চার্লসের রাজ্যাভিষেক, রাজপরিবারের সদস্যরা কে কোন ভূমিকায় থাকবে জানেন?

প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্যে এলেও তাঁর কোনও ভূমিকা থাকবে না।

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃতীয় চার্লসের (CHARLES III) আনুষ্ঠানিক রাজ্যাভিষেক শনিবার। উপস্থিত থাকছেন ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান ও বিশিষ্ট ব্যক্তিত্ব। জেনে নিন কার কী ভূমিকা।

ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পরে যুক্তরাজ্য সহ ১৫টি দেশের রাজা হচ্ছেন চার্লস। জেরুজালেমের পবিত্র ক্রিজম তেলে তিনি অভিষিক্ত হবেন। তাঁর হাতে ক্ষমতার প্রতীক হিসেবে বেশ কিছু ঐতিহ্যমণ্ডিত দ্রব্য তুলে দেওয়া হবে। নতুন রাজা শপথ নেবেন আইন ও চার্চ অব ইংল্যান্ডকে অক্ষুণ্ণ রাখার। তাঁকে রাজ মুকুট পরিয়ে দেবেন ক্যান্টারবুরির আর্চবিশপ। দীর্ঘ ১ মাইল শোভাযাত্রায় অংশ নেবেন ‘গোল্ড স্টেট কোচ’ নামের স্বর্ণখচিত ঘোড়ার গাড়িতে চড়ে। তারপর ফিরবেন ব্যাকিংহাম প্যালেসে।

রানি হিসেবে অভিষেক হবেন রাজার স্ত্রী ক্যামিলার। উল্লেখ্য, গত বছর তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথ একটি উপাধি দিয়েছিলেন তৃতীয় চার্লসের স্ত্রীকে। সেই উপাধি ‘কুইন অব কনসোর্ট’। নেতৃত্ব স্থানীয় ভূমিকা পালন করবেন চার্লসের বড় ছেলে প্রিন্স উইলিয়াম। তিনি হাঁটু গেড়ে বসে আনুগত্য প্রকাশ করে বাবাকে শ্রদ্ধা জানাবেন। উইলিয়ামের বড় ছেলে জর্জ (৯) এবং তাঁর আরও দু’ই সন্তান শার্লট (৮) এবং লুইস (৫) থাকবে শোভাযাত্রায়।

তবে চার্লসের ছোট ছেলে প্রিন্স হ্যারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে যুক্তরাজ্যে এলেও তাঁর কোনও ভূমিকা থাকবে না। উল্লেখ্য, তিনি রাজপরিবারের বিভিন্ন সদস্যদের বিরুদ্ধে একাধিকবার বর্ণবিদ্বেষের অভিযোগ তুলে ছেড়েছিলেন ব্যাকিংহাম। আজ উপস্থিত থাকছেন না তাঁর স্ত্রী মেগান।

নয়া রাজার বোন অ্যান থাকবেন তৃতীয় চার্লস এবং ক্যামিলা’র গাড়ির পেছনের গাড়িতে। এই অবস্থানকে বলা হয় ‘গোল্ড স্টিক’। চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু উপস্থিত থাকলেও তাঁর কোনও ভূমিকা থাকবে না। উল্লেখ্য, ‘যৌন নির্যাতন’- এর অভিযোগে তাঁর রাজ উপাধি বাতিল করা হয়।

শিক্ষক থেকে পড়ুয়া, সবাইকে হাজিরা দিতে হবে অ্যাপের মাধ্যমে, সিদ্ধান্ত শিক্ষা দফতরের

মন্ত্রীর নাম করে শিক্ষক নিয়োগে জালিয়াতির চেষ্টা! গ্রেফতার ১

জমি সংক্রান্ত সমস্যা মেটানোর দর ১০ হাজার! গ্রেফতার ‘ঘুষখোর’ SI

ঠাকুমা-দিদিমাদের হেঁশেলের হারিয়ে যাওয়া পদ বানিয়ে ফেলুন শুঁটকি মাছের বড়া

শীতেও ত্বক থাকবে নরম ও কোমল, ঘরেই বানান এই ময়েশ্চারাইজার

মেক্সিকোয় সেনাবাহিনীর দুঃসাহসিক অভিযান, গ্রেফতার মাদক সম্রাট এল চ্যাপো ইসিদ্রো

রাজ্যের বিরোধী দলনেতা কে? ঋতব্রত না কি শোভনদেব, শীঘ্রই জানাবে কলকাতা হাইকোর্ট

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী